সংবাদ শিরোনাম :
“ভারত যদি বন্ধু হও হাসিনাকে ফেরত দাও” ছাত্রদলের স্লোগানে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয় সকালে সন্তান প্রসব, দুপুরেই এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন মা মাদক, জুয়া ও চুরি মুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে দেউতি বাজারে ‘তারুণ্যের আলো’র সচেতনতামূলক অভিযান রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দেয়ালে ‘শিবির মুক্ত ক্যাম্পাস’ লিখে ৪৮ ঘন্টার মাথায় মুছে দিলে ছাত্রদল প্রধানমন্ত্রীর সারপ্রাইজ: রংপুরের অনুশ্রীর হাতে উঠল কাঙ্ক্ষিত হারমোনিয়াম চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন হবে- প্রতিমন্ত্রী কুড়িগ্রামে সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে রংপুরে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি চিরিরবন্দরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে বড় ভাই ও ভাতিজার হাতে ছোট ভাই খুন সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন
চিরিরবন্দরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে বড় ভাই ও ভাতিজার হাতে ছোট ভাই খুন

চিরিরবন্দরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে বড় ভাই ও ভাতিজার হাতে ছোট ভাই খুন

স্টাফ করেসপন্ডেন্ট দিনাজপুর||বাতায়ন২৪ডটকম

দিনাজপুরের চিরিরবন্দরে মাছ ধরা ও পারিবারিক বিরোধের জেরে বড় ভাই ও ভাতিজার হামলায় রদশা দাস (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড় ১০টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে গত বুধবার (৫ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার পশ্চিম সাঁইতাড়া গ্রামের জালিয়া (দাস) পাড়ায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা রামবাবু সাধুর বড় ছেলে ভূষণ দাস এবং ছোট ছেলে রদশা দাসের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বাবার মুক্তিযোদ্ধার ভাতার টাকা ভাগবাটোয়ারা ছাড়াও নানা ছোটখাটো বিষয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব বিরাজ করছিল। ঘটনার দিন সকালে রদশার পুকুরের মাছ ভেসে বড় ভাই ভূষণের জমিতে গেলে তা কুড়িয়ে নেন রদশার স্ত্রী সাবিত্রী দাস। এ নিয়ে সকাল থেকেই দুই পরিবারের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়।

বুধবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে বড় ভাই ভূষণ দাস ও তাঁর ছেলে অনিমেশ দাস রদশার পথরোধ করেন। একপর্যায়ে তাঁরা রদশার ওপর চড়াও হন এবং এলোপাতাড়ি মারধর করেন। হামলায় গুরুতর আহত অবস্থায় রদশাকে উদ্ধার করে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে তাঁর মৃত্যু হয়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন নবী জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে সাবিত্রী দাসকে আটক করেছে এবং ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত ভূষণ দাস ও তাঁর ছেলেকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com