সংবাদ শিরোনাম :
রাজনৈতিক পরিচয়ে লুটপাট ও সম্পদ দখল, সেই স্বার্থেই রতনকে হত্যা: কর্নেল বাতেন এমপি রংপুরে জমির মালিকানা দ্বন্দ্বে আটকে আছে পুর্তিমা বিসর্জন, ডিসি অফিসে বৈঠকেও মেলেনি সমাধান রংপুরে মন্দিরে লাইন খোলার সময় বিদ্যুৎ স্পৃষ্টে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু ভাড়া বাসায় মাদক-নারীসহ আটক ৮৪, অতিরিক্ত ডিআইজি জহির গ্রেপ্তার রংপুরে গ্যাং-দ্বন্দ্বে আ. লীগ নেতা খুন, এজাহারভুক্ত এক আসামি গ্রেপ্তার কাউনিয়ায় মাইক্রোবাস-লরির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ১০, আশঙ্কাজনক ৩ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে সংসদে বিতর্ক করুন: প্রধানমন্ত্রী এই দেশ সবার, সম্প্রীতির বন্ধনে গড়তে হবে প্রত্যাশিত বাংলাদেশ’: রংপুরে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর রংপুর সফর নিয়ে, মহানগর যুবদল , স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল নবাগত বিভাগীয় কমিশনারকে রংপুর রেঞ্জ ডিআইজির ফুলেল শুভেচ্ছা
রংপুরে পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ গ্রেফতার ৩২

রংপুরে পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ গ্রেফতার ৩২

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর|| বাতায়ন২৫ডটকম

রংপুর মহানগরীতে শুরু হয়েছে পুলিশের বিশেষ অভিযান। ২ ঘন্টার অভিযানে বিভিন্ন ধরনের মাদকসহ ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মহানগর উপ পুলিশ কমিশনার ক্রাইম মাহফুজুর রহমান জানান, মাদক চুরি সহ বিভিন্ন অপরাধ দমনে শুরু হয়েছে এই অভিযান।

২৯ জুলাই বুধবার সকাল দশটায় কোতোয়ালি এবং তাজহাট থানা তিনটি দল পৃথকভাবে অভিযানে অংশ নেয়। এরমধ্যে কোতোয়ালি থানা পুলিশ ৬ গ্রাম হিরোইন সহ ১১ জন মাদককারবারি ও চোরকে গ্রেফতার করে। অন্যদিকে হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাজহাট থানা পুলিশ মেডিকেল সিন্ডিকেটের দালাল ও মাদক কারবারি সহ ৭জনকে গ্রেফতার করেছে।

১৪জনকে অন্যান্য থানা পুলিশ গ্রেফতার করেছে। নগরীর ছয়টি থানাতেই এই অভিযান অব্যাহত আছে। প্রতিদিনই অভিযান পরিচালনার কথা জানিয়েছেন পুলিশ।

সমামা/বাতায়ন২৪ডটকম/এইচআরবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com