সংবাদ শিরোনাম :
কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের দাবি না মানায় ২৮ জুলাই থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি অবৈধভাবে সরকারি ওয়াশব্লক ভেঙ্গে ফেললো ইউপি চেয়ারম্যান ও সচিব- তদন্তে মিলল সত্যতা পীরগাছায় প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন,নদী-সেতু ঝুঁকিতে, প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন ফ্যামিলি কার্ড শুমারিতে নির্ভুল তথ্য সংগ্রহে গুরুত্বারোপ তাজহাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার প্রয়াস পার্কে মেলার নামে জুয়া ও লটারি বন্ধ না হলে, কঠোর আন্দোলন গড়ে তোলা হবে -এমপি বেলাল লক্ষ্মীপুর থেকে হারাগাছে আসত ইয়াবা! ১,১৪৫ পিসসহ গ্রেফতার-১, পলাতক-১ শিশু পানিতে ডুবে গেলে করণীয় শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয় জীবন দিয়েছিলেন মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার জন্যঃ রেজেকা এমপি   শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবেঃ ডন
ফ্যামিলি কার্ড শুমারিতে নির্ভুল তথ্য সংগ্রহে গুরুত্বারোপ

ফ্যামিলি কার্ড শুমারিতে নির্ভুল তথ্য সংগ্রহে গুরুত্বারোপ

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর|| বাতায়ন২৪ডটকম||

রংপুরের পীরগাছায় ফ্যামিলি কার্ড শুমারি বাস্তবায়ন সংক্রান্ত কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, ‘ফ্যামিলি কার্ড শুমারি সরকারের একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ। এ কার্যক্রমের মাধ্যমে প্রকৃত দরিদ্র, অসহায় ও ঝুঁকিপূর্ণ পরিবারকে চিহ্নিত করে সরকারি সহায়তা সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। তাই তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, পক্ষপাত বা প্রভাবের সুযোগ নেই। মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্তদের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে সরেজমিনে তথ্য সংগ্রহ ও যথাযথ যাচাই নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এটি শুধু একটি শুমারি নয়, বরং একটি দায়িত্বশীল সামাজিক কার্যক্রম। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় একটি স্বচ্ছ, নির্ভুল ও গ্রহণযোগ্য শুমারি সম্পন্ন করা সম্ভব হবে।’

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন ও অবহিতকরণে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এনামুল হক বলেন, ‘ফ্যামিলি কার্ড শুমারি সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও কার্যকর, স্বচ্ছ ও লক্ষ্যভিত্তিক করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ শুমারির মাধ্যমে প্রতিটি পরিবারের আর্থসামাজিক তথ্য সংগ্রহ করে একটি সমন্বিত তথ্যভান্ডার তৈরি করা হবে, যা ভবিষ্যতে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ভর্তুকি এবং সরকারি সহায়তা প্রদানের ভিত্তি হিসেবে ব্যবহৃত হবে।’

তিনি বলেন, ‘তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, ভুল তথ্য বা ব্যক্তিগত প্রভাবের সুযোগ নেই। প্রতিটি তথ্য সংগ্রহকারীকে নির্ধারিত নির্দেশিকা অনুসরণ করে সরেজমিনে তথ্য যাচাই করে তা লিপিবদ্ধ করতে হবে।’

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সানোয়ার মোর্শেদ, পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচআরবি/ বাতায়ন২৪ডটকম/এইচআরবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com