সংবাদ শিরোনাম :
রংপুরে চাঞ্চল্যকর চার খুন ময়না তদন্তের প্রতিবেদন প্রস্তুত: শ্রাদ্ধ সম্পন্ন খাগড়াছড়ি পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি রংপুরে চাঞ্চল্যকার ফোর মার্ডার: তদন্ত সংস্থা বদল রংপুরে ফোর মার্ডারে শার্টকান্ড: পুলিশ কর্মকর্তার দাবি কাকতালিয় হামের টিকা দেওয়ায় পর গুরুতর অসুস্থ শিশু, তিন সার্জারিতেও মেলেনি আরোগ্য রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২ রংপুরে নিজ বাড়ি থেকে জেলা স্কুলের সাবেক শিক্ষক তার স্ত্রী ও ছেলে মেয়ের লাশ উদ্ধার বদরগঞ্জে সুধাংশুর বেপরোয়া মাদক সিন্ডিকেট: বাধা দেয়ায় গ্রামবাসীর ওপর হামলা
রংপুরে কলেজছাত্রীর মৃত্যুর ঘটনায় শিক্ষকের সঙ্গে তিন মাসে ১১৮ বার ফোনালাপের তথ্য ডিবির

রংপুরে কলেজছাত্রীর মৃত্যুর ঘটনায় শিক্ষকের সঙ্গে তিন মাসে ১১৮ বার ফোনালাপের তথ্য ডিবির

রংপুর নগরীর নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে মারা যাওয়া কলেজছাত্রী নুজশাত জাহানের মৃত্যুর ঘটনায় শিক্ষক শাহরিয়ার আহমেদ সাকিনের সঙ্গে গত তিন মাসে ১১৮ বার ফোনে কথা হওয়া এবং অসংখ্য মেসেজ আদান-প্রদানের তথ্য পাওয়ার কথা জানিয়েছে রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বাতয়ন২৪ডটকম।। নিজস্ব প্রতিবেদক রংপুর ।। ২৯ জুন ২০২৬

ডিবি পুলিশের দাবি, গত ১৬ জুন রাত সাড়ে ৩টার দিকে সাকিন নুজশাতকে মোবাইল ফোনে কল করেন। ওই কলটি ৫০ মিনিট ১২ সেকেন্ড স্থায়ী হয়। এছাড়া গত তিন মাসে তাদের মধ্যে ১১৮ বার ফোনালাপ এবং অসংখ্য মেসেজ আদান-প্রদান হয়েছে।

তদন্ত সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, অধিকাংশ ফোনকল ও মেসেজ শিক্ষক সাকিনের পক্ষ থেকেই করা হয়েছিল। এমনকি নুজশাতের মৃত্যুর কিছুক্ষণ আগেও তাদের মধ্যে চারবার ফোনে কথা হয় বলে তদন্তে উঠে এসেছে।

ডিবি পুলিশের মতে, গভীর রাতে একজন শিক্ষক ও একজন ছাত্রীর মধ্যে দীর্ঘ সময় ধরে এমন যোগাযোগ স্বাভাবিক নয়। তবে এসব তথ্য তদন্তের অংশ এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ডিজিটাল আলামত, সাক্ষ্য-প্রমাণ ও অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে।

এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com