গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের পত্রিকা-এর প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সংগ্রাম-এর প্রতিনিধি মো. খিজির উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক খোলা কাগজ-এর প্রতিনিধি মো. শামীম সরকার শাহীন।
বাতয়ন২৪ডটকম ।। সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ।। ২৫ জুন ২০২৬
বুধবার (২৪ জুন) রাত ৮টায় উপজেলার সবুজ শিক্ষালয় ও গ্রীণ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
এর আগে বিকেল ৫টা থেকে কমিটি গঠনসংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মো. নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মুহাঃ একরামুল হক। পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এম এ মাসুদ ও মো. নুরুল আলম ডাকুয়া। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহজাহান মিয়া এবং সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শাহীন আলম। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. গোলজার রহমান ও দপ্তর সম্পাদক হয়েছেন মো. জুয়েল রানা।
এ ছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মো. শাহিন মিয়া, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক হিসেবে মো. সাইফুল ইসলাম আকন্দ, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মো. হাবিবুল্লাহ সরকার, ক্রীড়া সম্পাদক হিসেবে মো. নূরন-নবী সরকার, পাঠাগার সম্পাদক হিসেবে মো. সাইফুল ইসলাম এবং দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে মো. সফিউল ইসলাম নির্বাচিত হয়েছেন। সদস্য হিসেবে রয়েছেন মো. নুরুন্নবী মিয়া।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম, মুহাঃ একরামুল হক, মো. শাহজাহান মিয়া, মো. হাবিবুর রহমান হবি এবং এম মাহফুজার রহমান লেলিন।
সভায় বক্তারা বলেন, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক ঐক্য ও কল্যাণে কাজ করবে। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং গণমাধ্যমের মর্যাদা সমুন্নত রাখতে নবগঠিত কমিটি কার্যকর ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বাতায়ন২৪ডটকম।। মাহমুদুল হাসান