সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার পোষ্য পুত্র খ্যাত বাবু চৌধুরীর অপসরাণ ও গ্রেফতার দাবি, হিমাগার ভাড়া ৫:২০টাকা করার দাবিতে মহাসড়ক অবরোধ রংপুর রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ আবদুল মাবুদ রংপুরে ৩৪ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-ব্যক্তিকে সহায়ক উপকরণ, ১ হাজার পরিবার পেল ৩ হাজার গাছের চারা প্রধানমন্ত্রীর নিকট ৮ দফা দাবিতে গঙ্গাচড়ার কৃষকদের স্মারকলিপি নেপালে আকর্ষিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান রংপুরে চাঞ্চল্যকর চার খুন: গনপতি চক্রবর্তির বাসার ছাদে পানি: ঘরের ভিতরে নেই: রংপুরে চাঞ্ছল্যকর ৪ খুন: শ্মশানের পাহাদার আদালতে কি স্বাক্ষ্য দিলেন রংপুরে আলোচিত শিক্ষক পরিবার হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা মিলাদুন্নবী উপলক্ষে কারমাইকেল কলেজে ‘নাতে রাসুল সন্ধ্যা’ অনুষ্ঠিত রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক হত্যা: পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সুজনের মানববন্ধন
রংপুর আদালত প্রাঙ্গণে টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: বিচার বিভাগ দলের দুর্দান্ত জয়

রংপুর আদালত প্রাঙ্গণে টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: বিচার বিভাগ দলের দুর্দান্ত জয়

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

 

রংপুর আইনজীবী সমিতির উদ্যোগে বুধবার (২৬ নভেম্বর) জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনের মাঠে “টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫” অনুষ্ঠিত হয়। বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত প্রীতি ম্যাচে মুখোমুখি হয় “রংপুর বিচার বিভাগ” এবং “রংপুর আইনজীবী সমিতি” দল।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রংপুর বিচার বিভাগ নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৮৪ রান। দলের ব্যাটসম্যানদের দায়িত্বশীল ইনিংস ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বিচার বিভাগ দল।

জবাবে ব্যাট করতে নেমে রংপুর আইনজীবী সমিতি দল ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করতে সক্ষম হয় ৪৪ রান। ফলে বড় ব্যবধানে (৪০ রানে) জয় পায় রংপুর বিচার বিভাগ দল।

ম্যাচে অসাধারণ পারফরমেন্সের জন্য “ম্যাচসেরা খেলোয়াড়” নির্বাচিত হন রংপুর বিচার বিভাগ দলের দুই সদস্য-ফজলে খোদা মোঃ নাজির, জজ, সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত, রংপুর এবং মোঃ মশিউর রহমান খান, জজ, মহানগর দায়রা জজ আদালত, রংপুর।

টুর্নামেন্টকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, যেখানে বিচারক, আইনজীবী এবং সংশ্লিষ্টদের উপস্থিতিতে ম্যাচটি পরিণত হয় সৌহার্দ্য ও খেলাধুলার মিলনমেলায়।

বাতায়ন২৪ডটকম।। মমিনুল ইসলাম রিপন।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com