সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

শহীদ অবস্থায় আবু সাঈদ-ওয়াসিমের জামাকাপড় ঢাবির সংগ্রহশালায়

রংপুর প্রতিনিধি,বাতায়ন২৪ডটকম 

শহীদ অবস্থায় আবু সাঈদ-ওয়াসিমের জামাকাপড় ঢাবির সংগ্রহশাল

আজ রবিবার (২ ফেব্রুয়ারি) শহীদদের পরিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উপাচার্য অফিস-সংলগ্ন সভাকক্ষে এসব সামগ্রী হস্তান্তর করে।

এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, প্রো-উপাচার্য অধ্যাপক সায়েমা হক বিদিশা (প্রশাসন), প্রো-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ (শিক্ষা), কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।

শহীদ আবু সাঈদের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার মা মোছা. মনোয়ারা বেগম ও ভাই। শহীদ ওয়াসিমের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাবা শফিউল আলম। এ সময় তার বোন সাবরিনা ইয়াছমিন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আবু সাঈদ শহীদ হন ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে। তিনি বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

একই দিনে চট্টগ্রামের মুরাদপুর এলাকার ষোল শহরে শহীদ হন ওয়াসিম। শহীদ ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com