সংবাদ শিরোনাম :
সুন্দরগঞ্জে প্রাণিসম্পদভিত্তিক আত্মকর্মসংস্থানে নবীন উদ্যোক্তাদের কর্মশালা, ওষুধ বিতরণ নারী আসনে ১৩ প্রার্থীর নাম প্রকাশ করলো জামায়াত জোট ১২তম প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড (রংপুর অঞ্চল)-এ প্রথম স্থান অর্জন করেছেন কারমাইকেল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নশিন তাবাসসুম। প্রতিটি শিশুকে হামের টিকা খাওয়াতে নগরবাসির সহযোগিতা চাইলেন রংপুর সিটি প্রশাসক – ডন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সম্মিলিত প্রচেষ্টায় সফল করতে হবে — রংপুরের বিভাগীয় কমিশনার কুড়িগ্রামে চোরাই মোটরসাইকেল চক্রের ৯ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০টি বাইক বিএনপির মনোনয়ন পেলেন না সেই ভাইরাল ফারজানা সিঁথি দিনাজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার গাইবান্ধা ১৫০ শিক্ষার্থীর প্রবেশপত্রে ভুল, এসএসসি পরীক্ষার আগে দুশ্চিন্তায় সংসদ সদস্য হচ্ছেন ফেন্সী, রংপুর উন্নয়নে বড় পরিকল্পনা
জ্বালানী তেলের পরিবহন মূল্য পুন:নির্ধারণ নিয়ে পাম্প ব্যবসায়ীদের সাথে ডিসির বৈঠক

জ্বালানী তেলের পরিবহন মূল্য পুন:নির্ধারণ নিয়ে পাম্প ব্যবসায়ীদের সাথে ডিসির বৈঠক

বাতায়ন২৪ডটকম:: মঙ্গলবার(২৮ জানুয়ারী) বিকেলে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পেট্রোলপাম্প মালিকদের সাথে মতবিনিময় সভা। হিমেল

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

জ্বালানী তেলের পরিবহন মূল্য পুন:নির্ধারণে পেট্রোল পাম্প ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছে রংপুর জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল মান্নান, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মুশফিকুর রহমান, পদ্মা ওয়েলের কোম্পানীর বিপপন বিভাগের কর্মকর্তা আবু শাকিল, পেট্রোল মালিক সমিতির সভাপতি আজিজুল ইসলাম,  যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক রিয়াদ শহীদ শোভন প্রমুখ।

এসময় পাম্প মালিকরা দশমিক ০৫ ভাগ বৃদ্ধি করে মূল্য নির্ধারণের দাবি তোলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ০ দশমিক ০০৪৩ ভাগ বৃদ্ধি করার কথা বলা হয়। এসময় জেলা প্রশাসক বলেন, অযৌক্তিকভাবে কোন মূল্যবৃদ্ধি করবে না সরকার। সরকার সব সময় জনগনের পাশে থাকবে। ব্যবসায়ীদেরকেও যৌক্তিকভাবে মুনাফার ব্যবস্থা করবে।

বাতায়ন২৪ডটকম/ মেজবাহুল হিমেল/শরিফুল ইসলাম/

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com