সংবাদ শিরোনাম :
৩২ নম্বর ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থী মাওলানা রবিউল ইসলাম রংপুরে লোডশেডিং কমাতে বিদ্যুৎ বিভাগের সঙ্গে এমপি বেলালের বৈঠক রংপুরে হিমাগারভাড়া কমানোর দাবিতে কৃষি বিপনন অফিস ঘেরাও টঙ্গীতে অটোরিকশা ও ধারালো অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার বিপ্লব -সুদীপসহ ছয় পুলিশ কর্মকর্তা বরখাস্ত আমরা সবাই বাংলাদেশি, কেউ আদিবাসী নই: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুর রেঞ্জে নতুন ডিআইজি আব্দুল মাবুদ, পদায়নে গুরুত্ব পেল স্থানীয় অভিজ্ঞতা মির্জা ফখরুলের বৈষম্যমূলক বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রংপুরে দেয়া মির্জা ফখরুলের বক্তব্য প্রত্যাহারের দাবি জামায়াত এমপিদের “রংপুরে ইনোভারের বিজনেস মিট ও মতবিনিময় সভা অনুষ্ঠিত”
পতেঙ্গায় অপরিশোধিত তেলবাহী জাহাজে বিস্ফোরণ

পতেঙ্গায় অপরিশোধিত তেলবাহী জাহাজে বিস্ফোরণ

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম।।বাতায়ন২৪ডটকম

চট্টগ্রামের পতেঙ্গায় অপরিশোধিত পেট্রোলিয়াম বহন করা জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে খালাসরত অবস্থায় বাংলার জ্যোতি নামের জাহাজে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তেলবাহী জাহাজে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট।

বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ধরে যায়। বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে কি না নিশ্চিত হওয়া যায়নি। আগুন নেভাতে কোস্টগার্ড, নৌবাহিনী ও ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম কাজ করছে।

এ ব্যাপারে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ডিজিএম (ইন্সপেকশান অ্যান্ড সেইফটি) এ কে এম নঈমুল্লাহ জাগো নিউজকে বলেন, কর্ণফুলী নদীর ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে বাংলার জ্যোতি জাহাজে আগুন লেগেছে। জাহাজের সবাই নিরাপদে নেমে গেছেন। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

আগুন নির্বাপণে কোস্টগার্ড, নৌবাহিনী, ফায়ার সার্ভিস এবং ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম কাজ করছে বলে জানান তিনি।

জানা গেছে, বাংলার জ্যোতি ট্যাংকার জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন পুরোনো জাহাজ।

জাহাজে আগুন লাগার পর কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে ছড়িয়ে যায়। এতে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জাহাজটি মূলত বন্দরের বহির্নোঙরে অবস্থান করা মাদার ট্যাংকার ভ্যাসেল থেকে ক্রুড ইস্টার্ন রিফাইনারিতে পরিবহন করে থাকে।

বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com