স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারত থেকে আসা বাঘের কামড়ে আহত নারীসহ ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক।
রোববার (২৫ অক্টোবর) রাত ৯ টায় শরিফা বেগম, আফসার হোসেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলুশন বিভাগে চিকিৎসাধীন আছে। নজরুল ইসলাম নামের অপর আরেক আক্রান্তকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে শরিফার অবস্থা আশংকাজনক বলেন জানিয়েছেন চিকিৎসক।
এর আগে বিকেলে হাতিবান্ধার গোতামারী ইউনিয়নের বনচৌকি বিওপির আওতাধীন আমঝোল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। শরিফা বেগম বাদামখেতে ছাগল খুঁজতে গেলে তিনি বাঘের আক্রমণের শিকার হন। পরে তাকে বাঁচাতে গেলে বাকি দুজন বাঘের আক্রমণের শিকার হন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে শরীফা বেগম ও আফসার আলী অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, আমঝোল সীমান্তে ভারতের অভ্যন্তর থেকে একটি বাঘ বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে তিনজন সাধারণ মানুষকে আহত করেছে। জেলা প্রশাসনের মাধ্যমে বনবিভাগকে খবর দেয়া হয়েছে।
রমেক হাসপাতালে চিকিৎসাধীন শরীফা বেগমের অভিভাবক মমিনা বেগম জানান, ` শরীফা বেগম তার ছাগল আনতে যান। পরে বাদামবাড়িতে গিয়ে দেখা যায় ধানক্ষেতে কিছু একটা নড়ছে। কাছে গিয়ে দেখা যায়, একটি বাঘ ছাগলটিকে মেরে ফেলে রেখেছে। পরে পাশেই বাঁশ কাটতে যাওয়া ভাসুরসহ দুজনে ছাগলের কাছে বাঘটি হঠাৎ তাদের ওপর হামলা চালায়। এসময় ভাসুরের হাতে থাকা কুড়াল দিয়ে প্রতিহত করার কারণে বাঘটি ছেড়ে চলে যায়, অন্যথায় বড় ধরনের বিপদের আশঙ্কা ছিল।
আফসার আলীর বড়ভাই চান্দের আলী (৬০) বলেন, হঠাৎ করে বাঘের এমন আক্রমণ এই প্রথম দেখলাম। আমাদের ওই সীমান্তে বাঘ আসার কোন সুযোগ নেই। আমাদের ধারণা বিএসএফ পরিকল্পিতভাবে সীমানা দিয়ে বাঘ ছেড়ে দিয়েছে। তিনি আরও বলেন ইদানীং আমাদের ওই সীমান্তে বিএসএফ প্রায় সময় পাগল ছেড়ে দেয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত ইন্টার্ণ চিকিৎসক বুলবুল আহমেদ বলেন, আহত শরীফার অবস্থা আশংকাজনক তবে স্যার রোগীদের দেখেছেন তাদের ভ্যাকসিনেশন করা হয়েছে সব ধরনের চিকিৎসা চলছে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম