সংবাদ শিরোনাম :
তারাগঞ্জ মডেল প্রেসক্লাবে দুঃসাহসিক চুরি ও ভাংচুর, থানায় অভিযোগ তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত পরিবার পরিকল্পনা পরিদর্শক রংপুরে খানকা শরিফের সীমানাপ্রাচীর ভাঙচুর, মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম, ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়াল ব্রেন্ট ক্রুড খাসি বলে ঘোড়ার মাংস বিক্রি: ৪ মণ মাংসসহ আটক ১ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনে জয়ের মধ্য দিয়ে বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে রংপুরে হত্যা মামলায় ইউপি সদস্যকে ফাঁসানোর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর ২৪ ঘণ্টায় হামে ৮ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত হাজারের বেশি পীরগাছায় জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার অভিভাবক সমাবেশ
তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত পরিবার পরিকল্পনা পরিদর্শক

তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত পরিবার পরিকল্পনা পরিদর্শক

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||

রংপুরের তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মিজানুর রহমান (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক হাড়িয়ারকুঠি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক রেজাউল করিম (৪৫) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের প্রামাণিকপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে মিজানুর রহমানের মৃত্যু হয়। আহত রেজাউল করিম সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রেজাউল করিম হাতিবান্ধা হাটসংলগ্ন স্বাস্থ্যকেন্দ্র থেকে মোটরসাইকেলে করে ডাঙ্গীরহাটের দিকে যাচ্ছিলেন। পথে প্রামাণিকপাড়া মোড়ে বাঁক নেওয়ার সময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এ সময় একটি দোকানে বসে থাকা মিজানুর রহমানকে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান মারা যান।

নিহত মিজানুর রহমান হাড়িয়ারকুঠি ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে। তাঁর দুটি কন্যাসন্তান রয়েছে। পরিবারের একমাত্র অভিভাবককে হারিয়ে দুই মেয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, ‘এ বিষয়ে এখনো আমরা কোনো খবর পাইনি।’

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com