সংবাদ শিরোনাম :
খাসি বলে ঘোড়ার মাংস বিক্রি: ৪ মণ মাংসসহ আটক ১ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনে জয়ের মধ্য দিয়ে বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে রংপুরে হত্যা মামলায় ইউপি সদস্যকে ফাঁসানোর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর ২৪ ঘণ্টায় হামে ৮ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত হাজারের বেশি পীরগাছায় জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার অভিভাবক সমাবেশ বদরগঞ্জে লাইনচ্যুত দোলনচাপা এক্সপ্রেস: বন্ধ লালমনি-রংপুর-পাবর্তীপুর রুটে বেল যোগাযোগ পীরগাছায় পাঠাগার ও ক্লাবে ভাঙচুর-লুটপাটের অভিযোগ রংপুরে প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাঙ্গীটারী ডমিনেটরস পীরগাছায় মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
২৪ ঘণ্টায় হামে ৮ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত হাজারের বেশি

২৪ ঘণ্টায় হামে ৮ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত হাজারের বেশি

রুম্মানুল ইসলাম রাজ|বেরোবি করেসপন্ডেন্ট||বাতায়ন২৪ডটকম||

​দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৫ জন। দেশব্যাপী হামসহ ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে বিপুল সংখ্যক হাম আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ করে সংক্রমণ বেড়ে যাওয়ায় বেশ কিছু জেলা ও মহানগর এলাকাকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। এছাড়াও হাসপাতাল গুলোতেও রয়েছে রোগীর বাড়তি চাপ যা সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে হাসপাতাল গুলোকে। চিকিৎসকরা বলছেন শিশু ও উপযুক্ত টিকাহীন ব্যক্তিরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।দেশের বিভিন্ন এলাকার চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়
আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি।শুধুমাত্র বিভাগীয় শহরগুলোতেই নয় উপজেলা গুলোতেও হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্ত এলাকাগুলোতে অতিরিক্ত টিকাদান কর্মসূচি এবং বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।
চিকিৎসকদের মতে, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ। তীব্র জ্বর, গায়ে লালচে র্যাশ বা দাগ, কাশি ও চোখ লাল হওয়া এই রোগের প্রাথমিক লক্ষণ। কোনো শিশুর মধ্যে এসব লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি আক্রান্ত রোগীকে আলাদা নিবিড় পর্যবেক্ষণ ও পর্যাপ্ত তরল খাবার দেওয়ার ওপর জোর দিচ্ছেন তারা।

​পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যে আক্রান্ত এলাকাগুলোতে টিকা কর্মসূচি জোড়দার করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রয়োজনে অতি আক্রান্ত এলাকা গুলোতে জরুরি অবস্হা জারি করবেন। একই সঙ্গে যেকোনো জরুরি চিকিৎসাসেবার জন্য নিকটস্ত স্বাস্থ্যকেন্দ্র ও হটলাইন নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com