সংবাদ শিরোনাম :
রংপুরে প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাঙ্গীটারী ডমিনেটরস পীরগাছায় মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রংপুরে মন্দিরের নামে জমি দখলের চেষ্টা কৃষকলীগ নেতার- ডিসির নির্দেশও হয়নি প্রতিমা বিসর্জন রাজনৈতিক পরিচয়ে লুটপাট ও সম্পদ দখল, সেই স্বার্থেই রতনকে হত্যা: কর্নেল বাতেন এমপি রংপুরে জমির মালিকানা দ্বন্দ্বে আটকে আছে পুর্তিমা বিসর্জন, ডিসি অফিসে বৈঠকেও মেলেনি সমাধান রংপুরে মন্দিরে লাইন খোলার সময় বিদ্যুৎ স্পৃষ্টে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু ভাড়া বাসায় মাদক-নারীসহ আটক ৮৪, অতিরিক্ত ডিআইজি জহির গ্রেপ্তার রংপুরে গ্যাং-দ্বন্দ্বে আ. লীগ নেতা খুন, এজাহারভুক্ত এক আসামি গ্রেপ্তার কাউনিয়ায় মাইক্রোবাস-লরির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ১০, আশঙ্কাজনক ৩ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে সংসদে বিতর্ক করুন: প্রধানমন্ত্রী
পীরগাছায় মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পীরগাছায় মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হাবিবুর রহমান হাবিব||উপজেলা করেসপন্ডেন্ট||পীরগাছা, রংপুর||

রংপুরের পীরগাছায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা বিএনপির পৃষ্ঠপোষকতায় এবং ‘সোনালী অতীত’-এর আয়োজনে পীরগাছা জে এন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন।
উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক পীরগাছা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আফছার আলী, পীরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর জেলা ও পীরগাছা উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক রংপুর জেলা ফুটবল একাদশ বনাম লালমনিরহাট জেলা ফুটবল একাদশ। খেলা দেখতে মাঠে স্থানীয় প্রচুর দর্শক ও ফুটবল প্রেমীদের সমাগম ঘটে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com