সংবাদ শিরোনাম :
ভাড়া বাসায় মাদক-নারীসহ আটক ৮৪, অতিরিক্ত ডিআইজি জহির গ্রেপ্তার রংপুরে গ্যাং-দ্বন্দ্বে আ. লীগ নেতা খুন, এজাহারভুক্ত এক আসামি গ্রেপ্তার কাউনিয়ায় মাইক্রোবাস-লরির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ১০, আশঙ্কাজনক ৩ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে সংসদে বিতর্ক করুন: প্রধানমন্ত্রী এই দেশ সবার, সম্প্রীতির বন্ধনে গড়তে হবে প্রত্যাশিত বাংলাদেশ’: রংপুরে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর রংপুর সফর নিয়ে, মহানগর যুবদল , স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল নবাগত বিভাগীয় কমিশনারকে রংপুর রেঞ্জ ডিআইজির ফুলেল শুভেচ্ছা রংপুরে ২৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন গ্রেপ্তার রংপুরে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৫ বাইক প্রধানমন্ত্রীকে বরণের সব কিছু প্রস্তুত, অপেক্ষার প্রহর গুনছি: রংপুর বিভাগীয় কমিশনার
কাউনিয়ায় মাইক্রোবাস-লরির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ১০, আশঙ্কাজনক ৩

কাউনিয়ায় মাইক্রোবাস-লরির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ১০, আশঙ্কাজনক ৩

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||

রংপুরের কাউনিয়ায় মাইক্রোবাস ও ১৮ চাকার একটি লরির মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মাইক্রোবাসের চালক মজনু মিয়াসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের মীরবাগ ড্রাইভারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের বিভিন্ন পূজামণ্ডপ দেখতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের গাজীরহাট এলাকা থেকে শিশু ও যুবকসহ প্রায় ১৪ জন একটি মাইক্রোবাসে করে যাচ্ছিলেন। পথে মীরবাগ ড্রাইভারপাড়া এলাকায় পৌঁছালে রংপুরগামী ১৮ চাকার একটি লরির সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা অন্তত ১০ জন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহত ব্যক্তিরা সবাই উপজেলার বালাপাড়া ইউনিয়নের গাজীরহাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী এবং ইউপি সদস্য আনোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

কাউনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শামছুল হক সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। পরে উদ্ধারকারী যন্ত্রপাতি ব্যবহার করে মাইক্রোবাসের চালকসহ চারজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং আহত ব্যক্তিদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদল চন্দ্র মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বিকেলে একটি লড়ির সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১০জন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ আছে ফায়ারসার্ভিস উদ্ধার কাজ করছে। যানচলাচল স্বাভাবিক আছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com