সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর রংপুর সফর নিয়ে, মহানগর যুবদল , স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল নবাগত বিভাগীয় কমিশনারকে রংপুর রেঞ্জ ডিআইজির ফুলেল শুভেচ্ছা রংপুরে ২৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন গ্রেপ্তার রংপুরে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৫ বাইক প্রধানমন্ত্রীকে বরণের সব কিছু প্রস্তুত, অপেক্ষার প্রহর গুনছি: রংপুর বিভাগীয় কমিশনার পীরগাছায় মাদকবিরোধী শোডাউন ও পূজামণ্ডপ পরিদর্শনে ইউনিয়ন বিএনপির সভাপতি কাউনিয়ায় গ্যাং-দ্বন্দ্বে প্রকাশ্যে খুন সেভেন স্টার গ্যাং নেতার ভাই, অভিযুক্ত ছাত্রদল নেতা প্রতিমন্ত্রী পদ থেকে আজ পদত্যাগ করছেন ইশরাক হোসেন কাউনিয়ায় দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাউনিয়ায় ডেঙ্গু সচেতনতায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
রংপুরে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৫ বাইক

রংপুরে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৫ বাইক

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||

রংপুর মহানগরীর তাজহাট থানা পুলিশের অভিযানে মোটরসাইকেল চুরির অভিযোগে আন্তজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জ এবং দিনাজপুরের ঘোড়াঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একটি মোটরসাইকেল তাজহাট থানায় দায়ের করা মামলার বাদীর চুরি যাওয়া বলে নিশ্চিত করেছেন তাজহাট মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম রফিক

সোমবার (১৯ অক্টোবর) তাজহাট থানা পুলিশের অভিযানে তাঁদের গ্রেপ্তার ও মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে রংপুর মহানগরীর দর্শনা আলাদনগর এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় গোলাম রব্বানী (৪০) বাদী হয়ে তাজহাট থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তাজহাট থানায় মামলা নম্বর ১১, জিআর নম্বর ১৯৪, তারিখ ১৯ অক্টোবর ২০২৬, দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা করা হয়।

মামলাটি তদন্তে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির ঘটনায় জড়িত সন্দেহে শাহিন মিয়াকে (৩২) শনাক্ত করে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শিমুল মন্ডল (৩৫), মিলন মিয়া (৩৫), হাসান মিয়া (২৮) ও রাশেদ প্রধানকে (৩২) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে শাহিন মিয়ার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। অপর চারজনের বাড়ি পীরগঞ্জ উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধার করা মোটরসাইকেলগুলোর মধ্যে রয়েছে লাল রঙের ১৫০ সিসির একটি অ্যাপাচি, একটি হিরো এইচএফ ডিলাক্স এবং নীল ও লাল-কালো রঙের তিনটি পালসার মোটরসাইকেল। এগুলোর মধ্যে চারটির নিবন্ধন নম্বর পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালানো হয়। রাতভর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার এবং পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মোটরসাইকেলগুলোর মধ্যে বাদীর চুরি যাওয়া মোটরসাইকেলও রয়েছে।

তিনি আরও বলেন, তাজহাট থানা পুলিশের একটি দল রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলগুলো উদ্ধার করেছে। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্ধার করা মোটরসাইকেলগুলো জব্দতালিকামূলে জব্দ করা হয়েছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com