সংবাদ শিরোনাম :
কাউনিয়ায় দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাউনিয়ায় ডেঙ্গু সচেতনতায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান মিঠাপুকুরে নিখোঁজের একদিন পরে স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নীলফামারীতে ১৩.৪২ গ্রাম হেরোইন ও ইয়াবাসহ নারী গ্রেপ্তার বদরগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার- ৪ রংপুর রেঞ্জে ২৪ ঘণ্টায় ১১১ জন গ্রেপ্তার, বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল-ইয়াবা উদ্ধার সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতাসহ একই পরিবারের ৩ জন আহত ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতের রুকনদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে: এমপি বেলাল ভুয়া মণ্ডপের নামে সরকারি চাল বরাদ্দের অভিযোগ, তদন্তে ইউএনও ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নামে জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে’:মাওলানা আব্দুল হালিম
রংপুর রেঞ্জে ২৪ ঘণ্টায় ১১১ জন গ্রেপ্তার, বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল-ইয়াবা উদ্ধার

রংপুর রেঞ্জে ২৪ ঘণ্টায় ১১১ জন গ্রেপ্তার, বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল-ইয়াবা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||

রংপুর রেঞ্জের আট জেলায় কুইক রেসপন্স টিমের (কিউআরটি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদককারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি, মামলার পলাতক আসামি, চোর ও চোরচক্রের সদস্য, ছিনতাইকারী, প্রতারক এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য রয়েছেন।

অভিযানকালে ২০ হাজার ২৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ হাজার ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই বোতল উইন্সক্যাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএমের সার্বিক তত্ত্বাবধানে আট জেলার কিউআরটি সদস্যরা এ বিশেষ অভিযান পরিচালনা করেন।

পুলিশের এ অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামি গ্রেপ্তার এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার কার্যক্রম পরিচালিত হয়।

রংপুর রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com