সংবাদ শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতাসহ একই পরিবারের ৩ জন আহত ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতের রুকনদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে: এমপি বেলাল ভুয়া মণ্ডপের নামে সরকারি চাল বরাদ্দের অভিযোগ, তদন্তে ইউএনও ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নামে জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে’:মাওলানা আব্দুল হালিম রংপুরে মটর মালিক সমিতির সংবাদ সম্মেলন: ২০ বছরের পুরোনো বাসের ফিটনেস না দিলে ১ নভেম্বর থেকে ধর্মঘটের হুঁশিয়ারি হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর পীরগাছার সুইচগেট ক্যাফে পার্ক লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ইস্কাপ-ফেয়ারডিলসহ বিপুল মাদক জব্দ পীরগাছায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ত্রাণ মন্ত্রীর ডিও লেটারের বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলেন জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম  পঞ্চগড়ে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে রংপুর রেঞ্জ ডিআইজি
ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতের রুকনদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে: এমপি বেলাল

ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতের রুকনদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে: এমপি বেলাল

স্টাফ করেসপন্ডেন্ট||গাইবান্ধা||বাতায়ন২৪ডটকম||

ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঈমানি চেতনায় উদ্বুদ্ধ হয়ে জামায়াতে ইসলামীর রুকনদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় গাইবান্ধা জেলা জামায়াতের প্রধান কার্যালয় দারুল আমান ট্রাস্ট মিলনায়তনে আয়োজিত জেলা রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেন, “বাংলাদেশ আজ এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে অতিক্রম করছে। এ দেশের আপামর জনতার কাঙ্ক্ষিত ন্যায়বিচার ও সামাজিক ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতের রুকনদের ত্যাগ ও কুরবানির জজবা নিয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দ্বীনের এই দাওয়াত গাইবান্ধার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়াই হোক আজকের রুকন সম্মেলনের দৃপ্ত শপথ।”

গাইবান্ধা জেলা জামায়াতের আমীর ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জেলার বিভিন্ন পর্যায়ের পুরুষ ও মহিলা রুকনরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন থেকে দারস পেশ করেন জেলা জামায়াতের সাবেক আমীর ও বিশিষ্ট চিকিৎসক ড. আব্দুর রহিম সরকার।

জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামানের সঞ্চালনায় সম্মেলনের কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত রুকনরা প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে আগামী মেয়াদের জন্য জেলা আমীর নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতির বক্তব্যে মো. আব্দুল করিম সরকার সংগঠনের সব পর্যায়ের দায়িত্বশীল ও রুকনদের তাকওয়া, উত্তম আখলাক এবং আমলের মাধ্যমে আদর্শিক দৃঢ়তা অর্জনের আহ্বান জানান। পাশাপাশি ইকামাতে দ্বীনের কাজকে আরও গতিশীল ও বেগবান করতে রুকনদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সম্মেলনের শেষ পর্যায়ে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ ও মুক্তি এবং ইকামাতে দ্বীনের বিজয় কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com