সংবাদ শিরোনাম :
লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ইস্কাপ-ফেয়ারডিলসহ বিপুল মাদক জব্দ পীরগাছায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ত্রাণ মন্ত্রীর ডিও লেটারের বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলেন জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম  পঞ্চগড়ে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে রংপুর রেঞ্জ ডিআইজি দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন ড. ইউনূস মুক্তি পেলেন ভারতের ছাত্রনেত্রী নেহা বোর, এখনো হেফাজতে অভিজিৎ আদিতমারীতে রান্নাঘরের মাটির নিচে ড্রামে মিলল মাদকদ্রব্য এস্কাফ, গ্রেফতার ২ পীরগঞ্জে ধর্ষণের শিকার রক্তাক্ত শিশু রংপুর মেডিকেলে ভর্তি, ধর্ষক গ্রেফতার লালমনিরহাট- কুড়িগ্রামের ১৬০ পূজামণ্ডপের নিরাপত্তায় ৯ প্লাটুন বিজিবি মোতায়েন রংপুরে ইয়াবাসহ গ্রেফতার ২ বর্তমান ও সাবেক কনেস্টবলকে কারাগারে প্রেরণ
লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ইস্কাপ-ফেয়ারডিলসহ বিপুল মাদক জব্দ

লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ইস্কাপ-ফেয়ারডিলসহ বিপুল মাদক জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||

লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তবর্তী এলাকায় পৃথক চারটি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ, ইয়াবা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত থেকে শনিবার (১৭ অক্টোবর) সকাল পর্যন্ত লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, মাদক চোরাচালান প্রতিরোধে চলমান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’-এর অংশ হিসেবে বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আকস্মিক চেকপোস্ট স্থাপন করে অভিযান চালানো হয়। এর মধ্যে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর এলাকায় বুড়িরহাট বিওপির টহলদল ১০০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করে। হাতীবান্ধা উপজেলার আমঝোল এলাকায় বনচৌকি বিওপির সদস্যরা ২৫২ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করেন।

এ ছাড়া কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চওড়াটারী এলাকায় বালারহাট বিওপির অভিযানে ১০০ পিস ইয়াবা, ৯৯ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেলের ১০ পিস বিবি সেট জব্দ করা হয়। একই উপজেলার কুটি চন্দ্রখানা এলাকায় গংগারহাট বিওপির পৃথক অভিযানে আরও ১ হাজার ৬০৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

চারটি অভিযানে জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। চোরাচালান ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com