সংবাদ শিরোনাম :
লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ইস্কাপ-ফেয়ারডিলসহ বিপুল মাদক জব্দ পীরগাছায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ত্রাণ মন্ত্রীর ডিও লেটারের বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলেন জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম  পঞ্চগড়ে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে রংপুর রেঞ্জ ডিআইজি দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন ড. ইউনূস মুক্তি পেলেন ভারতের ছাত্রনেত্রী নেহা বোর, এখনো হেফাজতে অভিজিৎ আদিতমারীতে রান্নাঘরের মাটির নিচে ড্রামে মিলল মাদকদ্রব্য এস্কাফ, গ্রেফতার ২ পীরগঞ্জে ধর্ষণের শিকার রক্তাক্ত শিশু রংপুর মেডিকেলে ভর্তি, ধর্ষক গ্রেফতার লালমনিরহাট- কুড়িগ্রামের ১৬০ পূজামণ্ডপের নিরাপত্তায় ৯ প্লাটুন বিজিবি মোতায়েন রংপুরে ইয়াবাসহ গ্রেফতার ২ বর্তমান ও সাবেক কনেস্টবলকে কারাগারে প্রেরণ
পীরগাছায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পীরগাছায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হাবিবুর রহমান হাবিব||উপজেলা করেসপন্ডেন্ট||পীরগাছা, রংপুর||

রংপুরের পীরগাছায় বৃত্তিপ্রাপ্ত ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে সনদ ও নগদ অর্থ বিতরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে নেকমামুদ আপডেট পাবলিক স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদ ও নগদ অর্থ বিতরণের পাশাপাশি দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

বিদ্যালয়ের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার মো. মাহমুদুন্নবী। বিদ্যালয়ের একাডেমিক কো-অর্ডিনেটর সাহানা সুমি ও সহকারী শিক্ষক মুন্নী বেগমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান মিঞা।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন পীরগাছা উপজেলা শাখার সভাপতি খোরশেদ কবির বাবুল ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান শুভ।

অনুষ্ঠানে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৪১ জনসহ মোট ৬৩ জন শিক্ষার্থীর মধ্যে সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ ছাড়া ৪৫ জন মেধাবী ও কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
পরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এইচআরবি||বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com