স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পঞ্চগড়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম।
শুক্রবার (১৬ অক্টোবর) তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার জগবন্ধু ঠাকুরবাড়ি পূজামণ্ডপ এবং বোদা উপজেলার সাকোয়া কেন্দ্রীয় সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন। এ সময় পঞ্চগড়ের পুলিশ সুপার উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ডিআইজি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি দুর্গোৎসব নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গৃহীত নিরাপত্তামূলক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের মিডিয়া সেল জানায়, ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক নির্দেশনায় দুর্গোৎসব ঘিরে জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রাখতে রংপুর রেঞ্জ পুলিশ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
উৎসব নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম