সংবাদ শিরোনাম :
ত্রাণ মন্ত্রীর ডিও লেটারের বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলেন জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম  পঞ্চগড়ে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে রংপুর রেঞ্জ ডিআইজি দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন ড. ইউনূস মুক্তি পেলেন ভারতের ছাত্রনেত্রী নেহা বোর, এখনো হেফাজতে অভিজিৎ আদিতমারীতে রান্নাঘরের মাটির নিচে ড্রামে মিলল মাদকদ্রব্য এস্কাফ, গ্রেফতার ২ পীরগঞ্জে ধর্ষণের শিকার রক্তাক্ত শিশু রংপুর মেডিকেলে ভর্তি, ধর্ষক গ্রেফতার লালমনিরহাট- কুড়িগ্রামের ১৬০ পূজামণ্ডপের নিরাপত্তায় ৯ প্লাটুন বিজিবি মোতায়েন রংপুরে ইয়াবাসহ গ্রেফতার ২ বর্তমান ও সাবেক কনেস্টবলকে কারাগারে প্রেরণ নাশকতার পরিকল্পনার মামলায় রংপুরে ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার আদিতমারীতে রান্নাঘরের মাটির নিচে ড্রামে মিলল মাদকদ্রব্য এস্কাফ, গ্রেফতার ২
পীরগঞ্জে ধর্ষণের শিকার রক্তাক্ত শিশু রংপুর মেডিকেলে ভর্তি, ধর্ষক গ্রেফতার

পীরগঞ্জে ধর্ষণের শিকার রক্তাক্ত শিশু রংপুর মেডিকেলে ভর্তি, ধর্ষক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||

রংপুরের পীরগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৫০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। বাড়ির পাশের ইউক্যালিপটাস বাগানে গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর অসুস্থ শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বজলু মিয়া কে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী ইউনিয়নের আছমতপুর গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (১৬ অক্টোবর) শিশুটির চাচাতো ভাই মো. মিলন মিয়া বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেন। মামলা নং – ১৯।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ঘটনার দিন বিকেল আনুমানিক ৫টা ২৫ মিনিটে বাড়ির দক্ষিণ পাশে পরিবারের একটি ইউক্যালিপটাস বাগানে গাছের পাতা সংগ্রহ করতে যায় সে। এ সময় অভিযুক্ত বজলু মিয়া (৫০) সেখানে গিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, শিশুটি চিৎকার করার চেষ্টা করলে অভিযুক্ত তার মুখ চেপে ধরেন। ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে শিশুটিকে ছেড়ে দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান তিনি। পরে অসুস্থ অবস্থায় শিশুটি বাড়িতে ফিরে মায়ের কাছে ঘটনার কথা জানায়। খবর পেয়ে শিশুটির চাচাতো ভাইসহ পরিবারের সদস্যরা তাকে মাইক্রোবাসে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, ঘটনার বিষয়ে জানার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com