সংবাদ শিরোনাম :
রংপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মিঠাপুকুরে হোটেলে ডিবির অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১ লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে মাদকদ্রব্য ইস্কাপ সিরাপ ও ইয়াবা জব্দ বিশ্ব বাজারে কমল জ্বালানি তেলের দাম পীরগাছায় দুর্গাপূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময় সভা পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় অভিযুক্ত দুলাল গ্রেপ্তার কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান কাউনিয়ায় ৭৫ পূজামণ্ডপের সভাপতি-সম্পাদকদের সঙ্গে পুলিশের মতবিনিময় কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পীরগাছায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
রংপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রংপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট ||রংপুর|| বাতায়ন২৪ডটকম ||

রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্থানীয় মাদক ব্যবসায়ী মো. আনিসুর রহমান (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর মাহিগঞ্জ থানাধীন ৩০ নম্বর ওয়ার্ডের সাতমাথা সিএনজি স্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) সূত্রে জানা গেছে, পুলিশ কমিশনার মো. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় মহানগরীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সাতমাথা সিএনজি স্ট্যান্ড এলাকায় তাজফিয়া জান্নাত স্টোর নামের একটি মুদি দোকানের সামনের মাঠে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনিসুর রহমান রংপুরের কাউনিয়া উপজেলার টেপা মধুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিলাম খরিদাব সদরা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. এন্তা মিয়া এবং মায়ের নাম হাজেরা বেগম।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অপরাধ প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান অব্যাহত রয়েছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com