সংবাদ শিরোনাম :
রংপুরে বিশ্ব মান দিবসের আলোচনায় বক্তারা: পন্যসহ জীবনের সবক্ষেত্রেই মান বজায় রাখা জরুরি গঙ্গাচড়ায় সারের ডিলারশিপে শুধু বিএনপি নেতার আত্নীয়, পীরগাছায় কোটি টাকা বাণিজ্যের অভিযোগ সার ডিলার নিয়োগে রাঙ্গার স্বেচ্ছাচারিতার প্রতিবাদে বিএনপি নেতার পোস্ট ভাইরাল পীরগঞ্জ পৌরসভার নির্মানাধীন ভবনের বারান্নার ছাদ ধসে ২ শ্রমিক নিহত : আহত ৩ মব সন্ত্রাস নির্মুল করতে না পারলে প্রধানমন্ত্রীর তত্য তাউস যেকোন সময় উল্টে যাবে: জাপা কো-চেয়ারম্যান মোস্তফা পাটগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩,৯২৪ পিস ভারতীয় প্রসাধনী জব্দ, গ্রেপ্তার ২ মিঠাপুকুরে এসএসসি পরীক্ষার্থী অপহরণ: প্রধান আসামি সাঈদ গ্রেপ্তার ঢাকায় বর্ণিল আয়োজনে বেরোবির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লায়ন্স ক্লাব ও স্কুলের দুই পক্ষ মুখোমুখি, ভাঙচুর ও অর্থ আত্মসাতের পাল্টাপাল্টি অভিযোগ পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা
রংপুরে বিশ্ব মান দিবসের আলোচনায় বক্তারা: পন্যসহ জীবনের সবক্ষেত্রেই মান বজায় রাখা জরুরি

রংপুরে বিশ্ব মান দিবসের আলোচনায় বক্তারা: পন্যসহ জীবনের সবক্ষেত্রেই মান বজায় রাখা জরুরি

স্টাফ করেসপন্ডেন্ট ||রংপুর||বাতায়ন২৪ডটকম ||

পন্যসহ জীবনের সবক্ষেত্রেই মান বজায় রাখা একটি উন্নত জাতি, রাষ্ট্র, পরিবার এবং ব্যক্তি জীবনে খুবই গুরুত্বপুর্ন বলে উল্লেখ করেছেন বিশিষ্টজনেরা।

বুধবার ( ১৪ অক্টোবর) দুপুরে আরডিআর এর মিলনায়তনে বিশ্ব মান দিবসে উপলক্ষে ‘অভিন্ন লক্ষ উন্নত বিশ্ব-সাশ্রয়ী ও পরিবেশ বান্ধর জ্বালানী’ শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তারা।

বিএসটিআই রংপুর বিভাগীয় ও জেলায় কার্যালয় আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, রংপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রশিদ, ডিআইজি কার্যালয়েরে পুলিশ সুপার (ট্রাফিক এন্ড অপারেশন) বিএম আশরাফ উল্লাহ তাহের প্রমুখ। বিশেষজ্ঞ আলোচক ছিলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগি অধ্যাপক ড. আব্দুল লতিফ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রেহনুমা তারান্নুম।

এসময় বক্তারা পণ্যের মান নিয়ন্ত্রণ এবং সঠিক মান নিশ্চিত করার মাধ্যমে উন্নত জাকি রাষ্ট্র ও পরিবারগঠনের উপর গুরাত্তারোপ করেন। পাশাপাশি ভেজাল পন্য বিক্রি এবং উৎপাদন ঠেকাতে প্রশাসনকে কার্যকর উদ্যোগ নেয়ার আহবান জানানো হয় সভায়।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

ছবির ক্যাপশন: বিশ্বমান দিবস উপলক্ষে বুধবার রংপুর আরডিআরএস মিলনায়তনে বিএসটিআইয়ের আয়োজনে আলোচনা সভা

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com