“শকুনের কবলে পীরগাছা বিএনপি, দলীয় স্বেচ্ছাচারিতার অবসান চাই,গঠনতন্ত্র জবাবদিহি ফিরিয়ে চাই”
হারুন-অর-রশিদ বাবু|| বাতায়ন২৪ডটকম||
রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার স্বেচ্ছাচারিতার প্রতিবাদ জানিয়ে, সামাজিক যোগাযোগ ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন উপজেলার ১নং কল্যাণী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম। ওই পোস্টে ছবিতে লেখা লিখেন- “শকুনের কবলে পীরগাছা বিএনপি, দলীয় স্বেচ্ছাচারিতার অবসান চাই,গঠনতন্ত্র জবাবদিহি ফিরিয়ে চাই”
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে Towhidul Islam নামক ফেসবুক আইডিতে বিএনপির এ নেতা লেখেন। পাঠকের উদ্দেশ্যে লেখাটি হুবহু তুলে ধরা হলো- “পীরগাছা বিএনপিতে আমিনুল ইসলাম রাঙ্গার স্বেচ্ছাচারিতা!

সামাজিক যোগাযোগ মাধ্যমে কল্যাণী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম এর ভাইরাল পোস্ট।
এবারের জাতীয় সংসদ নির্বাচনে পীরগাছা থানায় ৯টি ইউনিয়নের মধ্যে আমার ইউনিয়নে বিএনপি সবচেয়ে বেশি ভোট পেয়েছে, অথচ স্বয়ং উপজেলা সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার নিজের ইউনিয়নেও এত ভোট পড়েনি! এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। ওনার নিজের ইউনিয়নে ভোট পড়েনি কেনো, বিস্তারিত পড়লেই বুঝতে পারবেন।
এবার সার ডিলার নিয়োগের ক্ষেত্রেও আমিনুল ইসলাম রাঙ্গার স্বেচ্ছাচারিতার শিকার হয়েছি আমি নিজেই। আমার ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, এবং আরও ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ নির্বাচিত ৩০ জন আমাকে সুপারিশ করার পরও তিনি তাঁদের সুপারিশ উপেক্ষা করে ব্যক্তিগতভাবে স্বার্থ হাসিলের জন্য নিজের পছন্দের অন্য একজনকে মোটা অংকের টাকা লেনদেনের বিনিময়ে ডিলারশিপ দিয়েছেন। এবং সবচেয়ে ভয়াবহ বিষয় হলো যাকে তিনি ডিলারশিপ দিয়েছেন তার তার নাম ইউনিয়ন বিএনপি সুপারিশই করে নি।

পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা। ছবি সংগ্রহীত।
এখানে যোগ্যতা ও দলীয় সুপারিশকে পাশ কাটিয়ে ব্যক্তিগত সম্পর্ককে প্রাধান্য দেওয়া হয়েছে। আমার দীর্ঘ ৩০ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা, কৃষকদের সঙ্গে সম্পর্ক এবং ইউনিয়ন কমিটির সুপারিশ সবকিছুকে উপেক্ষা করে স্বার্থ হাসিলের জন্য নিজের পছন্দের ব্যক্তিকে বেছে নেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আমি ৩০ বছর ধরে বিএনপির রাজনীতি করি, ৬১ দিন কারাবরণ করেছি এবং এই দলের জন্য ১ বছর নির্বাসিত ছিলাম। এত ত্যাগ কি বিএনপি’র এই দলীয়করণ দেখার জন্য করেছি? সবার কাছে প্রশ্ন রাখলাম।
পীরগাছা বিএনপি কারও ব্যক্তিগত সম্পত্তি নয় যে, তিনি নিজের ইচ্ছামতো দল চালাবেন আর আমরা তা মেনে নিবো, এমনটি হতে পারে না। বিএনপির ওপর আমার অধিকার রয়েছে, আর সেই অধিকার থেকেই আমি অন্যায় ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করছি।
সার ডিলার নিয়োগের সংশ্লিষ্ট নথিপত্র বিস্তারিত কমেন্টে দিয়েছি। আপনারা দেখুন, যাচাই করুন এবং সিদ্ধান্তের পেছনের বাস্তবতা বুঝে নিন।
দল কোনো ব্যক্তির নয়। বিএনপিকে ব্যক্তিগত স্বার্থের রাজনীতি থেকে মুক্ত করতে হবে।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। পীরগাছা বিএনপিতে এ ধরনের স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে দলের চেইন অব কমান্ড ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার অনুরোধ জানাচ্ছি। সময় থাকতে এসব অনিয়মের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে পীরগাছা বিএনপিকে আরও বড় সাংগঠনিক বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। দলীয় শৃঙ্খলা ও ত্যাগী নেতা-কর্মীদের অধিকার রক্ষায় আপনার জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
ইতি, তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক
১ নং কল্যাণী ইউনিয়ন বিএনপি, পীরগাছা, রংপুর।”
তৌহিদুল ইসলাম পোস্ট দেয়ার পর পরই সেখানে বিএনপি, যুবদল,ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মন্তব্য করেন।
‘Mohammad Ali zinnah; লিখেন
“বাড়ির গার্জিয়ান যদি ভালো না হয় সেই পরিবারের অবস্থা খারাপই হয়,আমি ২৮ বছর থেকে বিএনপির করে আসছি, যদি ২৮ বছর বিএনপি না করে ক্ষুদ্র একটি পানের দোকান দিতাম তাও আমাদের উন্নতি হতো।”
‘Delowar Hossain; নামে একজন লিখেছেন- “কানের গোড়ায় দুইটা লাগাতে পারেলে সব সমাধান হবে।”
‘Md Rashed khan লিখেছেন; –
“পীরগাছা উপজেলা বিএনপি রাজনৈতি ধংস করার মুল হাতিয়ার এই বড় বাড়ি,রাঙ্গা আর রেজা”
‘জাগ্রত পীরগাছা;, লিখেছছেন-“পীরগাছা উপজেলা বিএনপি কে রক্ষা করতে হলে নেতৃত্বের পরিবর্তন দরকার।”
‘Rakib Islam; নামের একজন মন্তব্য করেছেন “পীরগাছায় স্বৈরাচার এ ভরে গেছে,,আর কিছু বললাম না,,”
‘Miraz Hossain; লিখেছেন “আমিনুল ইসলাম রাঙ্গা জবাব দিন”
৩০নং ওয়ার্ড বিএনপির নেতা Monirujjaman Ronjon লিখেছেন – “রাঙ্গা একটা দালাল, এর হাত থেকে পীরগাছা উপজেলা বিএনপিকে রক্ষা করতে হবে।’
মাহিগঞ্জ থানা যুবদলের আহবায়ক Mobarak Hossain Monsur লিখেছেন, “পীরগাছা উপজেলা বিএনপি রাজনৈতি ধংস করার মুল হাতিয়ার এই বড় বাড়ির রাঙ্গা। উনি সন্ত্রাসী কায়দায় ওনার আধিপত্য বজায় রাখার চেষ্টা করে।”
এইচআরবি/বাতায়ন২৪ডটকম