স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||
রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক সকালের বাণী পত্রিকার ডিজিটাল বিভাগের ইনচার্জ ফেরদৌস জয়কে সভাপতি এবং দৈনিক বায়ান্নর আলোর স্টাফ রিপোর্টার আতিক হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) রংপুর প্রেসক্লাবে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নতুন এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন আরসিটিভির ডেস্ক ইনচার্জ তুষার আচার্য এবং সহসভাপতি হয়েছেন দেশ নিউজ বিডি ২৪-এর সিনিয়র রিপোর্টার আকাশ চন্দ্র পাপ্পু।
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন প্রহর নিউজের সিনিয়র রিপোর্টার ও মাল্টিমিডিয়া ইনচার্জ ইব্রাহীম খলিলুল্লাহ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সদ্য সংবাদের রংপুর প্রতিনিধি নাইম হোসেন এবং কোষাধ্যক্ষ হয়েছেন ডিআরবি নিউজের স্টাফ রিপোর্টার মারুফ বিল্লাহ।
কমিটির দপ্তর ও প্রচার সম্পাদক হয়েছেন দ্য রংপুর পোস্টের ইনচার্জ মো. মেহেদী হাসান। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্যাম্পাস নিউজের স্টাফ রিপোর্টার মেরাজুল ইসলাম।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক বায়ান্নর আলোর মাল্টিমিডিয়া বিভাগের ভিডিও জার্নালিস্ট আতিক হাসান এবং ঢাকা ডায়েরির রংপুর প্রতিনিধি তরিকুল ইসলাম।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদার এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
নবগঠিত কমিটির সদস্যরা সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন, অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং রংপুর অঞ্চলের অনলাইন গণমাধ্যমকর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম