সংবাদ শিরোনাম :
ফেরদৌস জয় সভাপতি, আতিক হাসান সম্পাদক, রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন তারাগঞ্জে ডিবি ও কিউআরটির অভিযানে ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার রংপুরে সার ডিলার নিয়োগ বানরের পিঠা ভাগের মতো হয়েছে; এমপি রায়হান সিরাজী রংপুরে আইনশৃঙখলা সভায় ডিসিসহ কর্মকর্তাদের শাসালেন – এমপি বেলাল রংপুর রেঞ্জে পদোন্নতি পরীক্ষা দিলেন ৪৫৯ পুলিশ সদস্য দিনাজপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার জুয়ার প্রতিবাদ করায় শিক্ষক হত্যা:প্রধান আসামির সহযোগী গ্রেপ্তার কুড়িগ্রামে বাঁশঝাড়ে মিলল পিস্তল-গুলি, ইয়াবা ও এস্কাফ রংপুরে অনলাইন জুয়া খেলার সময় যুবক গ্রেপ্তার, মোবাইল ফোন উদ্ধার রংপুর রেঞ্জে কিউআরটি’র বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৭
তারাগঞ্জে ডিবি ও কিউআরটির অভিযানে ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

তারাগঞ্জে ডিবি ও কিউআরটির অভিযানে ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট ||রংপুর ||বাতায়ন২৪ডটকম||

রংপুরের তারাগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কুইক রেসপন্স টিমের (কিউআরটি) যৌথ অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের পারঘাট সর্দারপাড়া এলাকার ‘বাবার দোয়া’ হোটেলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তারাগঞ্জের পারঘাট সর্দারপাড়া এলাকার আকবর হোসেন (৩৮) ও মাসুদ (৪৭) এবং রংপুর নগরীর ঈশ্বরপুর জোলাপাড়া এলাকার ফারুক (৩০) ও জরেজ ওরফে ভুট্টু (৫৬)।

জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, রংপুর পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ভূষন চন্দ্র বর্মনের নেতৃত্বে ডিবি ও কিউআরটির একটি দল রোববার দুপুর ২টা ৩৫ মিনিটে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়।

পরে তাঁদের তল্লাশি করে আকবরের লুঙ্গির ডান কোচ থেকে ৪০ পিস, মাসুদের লুঙ্গির ডান কোচ থেকে ১৭ পিস, ফারুকের শার্টের বাম পকেট থেকে ১৫ পিস এবং জরেজ ওরফে ভুট্টুর শার্টের বাম পকেট থেকে আট পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৮০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনকে উদ্ধার করা মাদকদ্রব্যসহ তারাগঞ্জ থানায় নেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com