সংবাদ শিরোনাম :
রংপুর সিটির উন্নয়নে ১৮০০ কোটি টাকার কাজের আপডেট প্রতি দুই মাস পর পর জনগনের কাছে দেয়া হবে: প্রশাসক ডন কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স রংপুর রেঞ্জে ২৪ ঘণ্টায় ১৪০ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা-ট্যাপেন্টাডল উদ্ধার বেরোবির ১৯ বছরে পদার্পণ: শিক্ষার্থীদের প্রাপ্তি, প্রত্যাশা ও আক্ষেপ ফেরদৌস জয় সভাপতি, আতিক হাসান সম্পাদক, রংপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন তারাগঞ্জে ডিবি ও কিউআরটির অভিযানে ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার রংপুরে সার ডিলার নিয়োগ বানরের পিঠা ভাগের মতো হয়েছে; এমপি রায়হান সিরাজী রংপুরে আইনশৃঙখলা সভায় ডিসিসহ কর্মকর্তাদের শাসালেন – এমপি বেলাল রংপুর রেঞ্জে পদোন্নতি পরীক্ষা দিলেন ৪৫৯ পুলিশ সদস্য দিনাজপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার
কুড়িগ্রামে বাঁশঝাড়ে মিলল পিস্তল-গুলি, ইয়াবা ও এস্কাফ

কুড়িগ্রামে বাঁশঝাড়ে মিলল পিস্তল-গুলি, ইয়াবা ও এস্কাফ

স্টাফ করেসপন্ডেন্ট ||রংপুর ||বাতায়ন২৪ডটকম||

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)-এর অভিযানে একটি দেশীয় পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ও চার বোতল এস্কাফ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাশীপুর ইউনিয়নের অনন্তপুর মাস্টারপাড়া গ্রামের একটি বাঁশঝাড় থেকে এসব সামগ্রী পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এসআরবি-১৩ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩-এর সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল ফুলবাড়ী উপজেলার ৬ নম্বর কাশীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অনন্তপুর মাস্টারপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় মোস্তাফিজুর রহমানের (৫০) বাড়ির পশ্চিম পাশের বাঁশঝাড়ের ভেতর থেকে একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ও চার বোতল এস্কাফ উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৩।

সংস্থাটি আরও জানায়, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে এসআরবি-১৩-এর অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com