সংবাদ শিরোনাম :
দিনাজপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার জুয়ার প্রতিবাদ করায় শিক্ষক হত্যা:প্রধান আসামির সহযোগী গ্রেপ্তার কুড়িগ্রামে বাঁশঝাড়ে মিলল পিস্তল-গুলি, ইয়াবা ও এস্কাফ রংপুরে অনলাইন জুয়া খেলার সময় যুবক গ্রেপ্তার, মোবাইল ফোন উদ্ধার রংপুর রেঞ্জে কিউআরটি’র বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৭ রংপুরে মাদক সেবন ও মারমুখী আচরণ, তাজহাটে গ্রেপ্তার ৭ দলে এখন খালাতো ভাইয়ের ছোট ঘরের অমুকের নামে সুপারিশ বৃদ্ধি পেয়েছে : ত্রান মন্ত্রী দুলু রংপুরে সড়কের পাশে ৪২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রংপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রংপুরে চাঞ্চল্যকর চার খুন :কামড়ানো খেজুর, শসা এবং সিগারেটে সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাসের ডি এন এর মিল পাওয়া গেছে
রংপুরে অনলাইন জুয়া খেলার সময় যুবক গ্রেপ্তার, মোবাইল ফোন উদ্ধার

রংপুরে অনলাইন জুয়া খেলার সময় যুবক গ্রেপ্তার, মোবাইল ফোন উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট ||রংপুর ||বাতায়ন২৪ডটকম||

রংপুর মহানগরীতে অনলাইনে জুয়া খেলার অভিযোগে জীবন (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তাঁর কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাত ১১টা ৩৫ মিনিটে নগরীর কোতোয়ালী থানার খামার মোড় এলাকায় ‘ভাই ভাই স্টোর’ নামের একটি দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবার নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টা ৪০ মিনিটে ওই এলাকায় অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে অনলাইনে জুয়া খেলার সময় জীবনকে আটক করা হয়।

গ্রেপ্তার জীবন রংপুর মহানগরীর তাজহাট থানার এরশাদনগর চিনিয়াপাড়া এলাকার মো. সাখাওয়াত হোসেন ও ফাহিমা খাতুনের ছেলে। তাঁর বয়স ২৯ বছর।

অভিযানে তাঁর কাছ থেকে একটি টেকনো ক্যামন ৪০ প্রো (TECNO CAMON 40 Pro) মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরপিএমপি ডিবি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com