সংবাদ শিরোনাম :
দিনাজপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার জুয়ার প্রতিবাদ করায় শিক্ষক হত্যা:প্রধান আসামির সহযোগী গ্রেপ্তার কুড়িগ্রামে বাঁশঝাড়ে মিলল পিস্তল-গুলি, ইয়াবা ও এস্কাফ রংপুরে অনলাইন জুয়া খেলার সময় যুবক গ্রেপ্তার, মোবাইল ফোন উদ্ধার রংপুর রেঞ্জে কিউআরটি’র বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৭ রংপুরে মাদক সেবন ও মারমুখী আচরণ, তাজহাটে গ্রেপ্তার ৭ দলে এখন খালাতো ভাইয়ের ছোট ঘরের অমুকের নামে সুপারিশ বৃদ্ধি পেয়েছে : ত্রান মন্ত্রী দুলু রংপুরে সড়কের পাশে ৪২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রংপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রংপুরে চাঞ্চল্যকর চার খুন :কামড়ানো খেজুর, শসা এবং সিগারেটে সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাসের ডি এন এর মিল পাওয়া গেছে
রংপুর রেঞ্জে কিউআরটি’র বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৭

রংপুর রেঞ্জে কিউআরটি’র বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৭

স্টাফ করেসপন্ডেন্ট|| রংপুর||বাতায়ন২৪ডটকম ||

রংপুর রেঞ্জ পুলিশের কুইক রেসপন্স টিমের (কিউআরটি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা ও ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

১০ অক্টোবর ২০২৬ তারিখে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএমের সার্বিক তত্ত্বাবধানে রংপুর বিভাগের আট জেলায় কিউআরটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদককারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি, মামলার পলাতক আসামি, চোর ও চোরচক্রের সদস্য, ছিনতাইকারী, প্রতারক এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১৭ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে ১২৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৫০ গ্রাম গাঁজা এবং তিন বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মিডিয়া সেল জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেঞ্জের আট জেলায় এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম/

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com