সংবাদ শিরোনাম :
রংপুরে মাদক সেবন ও মারমুখী আচরণ, তাজহাটে গ্রেপ্তার ৭ দলে এখন খালাতো ভাইয়ের ছোট ঘরের অমুকের নামে সুপারিশ বৃদ্ধি পেয়েছে : ত্রান মন্ত্রী দুলু রংপুরে সড়কের পাশে ৪২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রংপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রংপুরে চাঞ্চল্যকর চার খুন :কামড়ানো খেজুর, শসা এবং সিগারেটে সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাসের ডি এন এর মিল পাওয়া গেছে রংপুরে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার পুলিশের মোটরসাইকেল চুরি করতে গিয়ে ফাঁস হলো আন্তজেলা চোরচক্র, উদ্ধার ৯ বাইক পীরগাছায় পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের অভিযোগ বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে ষষ্ঠ আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম রংপুরে অপহৃত স্কুলছাত্রী নারায়ণগঞ্জে উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার
রংপুরে মাদক সেবন ও মারমুখী আচরণ, তাজহাটে গ্রেপ্তার ৭

রংপুরে মাদক সেবন ও মারমুখী আচরণ, তাজহাটে গ্রেপ্তার ৭

স্টাফ করেসপন্ডেন্ট ||রংপুর|| বাতায়ন২৪ডটকম||

রংপুর মহানগরীর তাজহাট থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক সেবন ও জনসাধারণের সঙ্গে মারমুখী আচরণের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সর্দারপাড়া, কারমাইকেল কলেজ ও মাটির সূচী পার্ক এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনে ব্যবহৃত সরঞ্জাম ও এক বোতল চোলাই মদ জব্দ করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) সূত্রে জানা গেছে, পুলিশ কমিশনার মো. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় তাজহাট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে তাজহাট থানার সর্দারপাড়া এলাকায় ময়নুলের মুদির দোকানের সামনে পাকা সড়ক থেকে জনসাধারণের সঙ্গে মারমুখী আচরণের অভিযোগে সোহাগ মিয়া (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা।

এর আগে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের মাটির সূচী পার্কের ভেতরে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন দক্ষিণ আশরতপুর এলাকার মিন্টু মিয়া (২৯) ও আবুল কালাম আজাদ (৪৫), মধ্য বিনোদপুর এলাকার শাহিনুর (৫৫) এবং আনসারী মোড় এলাকার হুমায়ুন কবির (৩৬)।

এ সময় ঘটনাস্থল থেকে ইংরেজিতে ‘SPEED’ লেখা ২৫০ মিলিলিটারের একটি বোতলে আনুমানিক এক-তৃতীয়াংশ পরিমাণ চোলাই মদ জব্দ করে পুলিশ।

এ ছাড়া রাত ৮টা ৪০ মিনিটের দিকে কারমাইকেল কলেজের ভেতরে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে সুমাইয়া বেগম (২৯) ও নুপুর বেগম (২৪) নামের দুই নারীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই রংপুর মহানগরীর কোতয়ালী থানার নুরপুর এলাকার বাসিন্দা। এ সময় মাদক সেবনে ব্যবহৃত একটি নীল রঙের গ্যাস লাইট ও একটি ফুয়েল পেপার জব্দ করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com