সংবাদ শিরোনাম :
আমার চাকরিটা খাইয়ো না, শিক্ষার্থীদের কাছে শিক্ষকের আকুতি ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল এস্কাফসহ মোটরসাইকেল আরোহী গ্রেফতার ফেনীতে বালু নিয়ে বিএনপির দুই গ্রুপের ককটেল বিস্ফোরণ, গুলিতে আহত ৩ ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস সিজেপির, ‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’ শ্লোগানে মুখরিত রাজপথ ফরিদগঞ্জে সরকারি গাছ বিক্রির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা আলোকিত সমাজ গঠনে বই পড়ার বিকল্প নেই- বিভাগীয় কমিশনার চাঁদা না পেয়ে নিরীহ পরিবারের ওপর হামলা, পুলিশের অভিযানে গ্রেপ্তার ২ চুপ্পুকে পালিয়ে যাবার সুযোগ দেওয়া যাবে না: নাহিদ ইসলাম শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে অস্বীকার করল মোদি সরকার, প্রমাণ দিলেন রাহুল কলকাতায় তেলাপোকাদের সমর্থনে রাজপথে লাখো মানুষের বিক্ষোভ
ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল এস্কাফসহ মোটরসাইকেল আরোহী গ্রেফতার

ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল এস্কাফসহ মোটরসাইকেল আরোহী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||

রংপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩৫ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য এস্কাফসহ মোঃ মিন্টু হোসেন (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই, ২০২৬) সকাল ৯:৩০ ঘটিকায় জেলার গংগাচড়া মডেল থানাধীন ০৫ নং লক্ষ্মীটারি ইউনিয়নের পূর্ব ইচলী মৌজায় এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)-এর তত্ত্বাবধানে ডিবি পুলিশের এসআই (নিঃ) মোঃ সাহানুর আলম সরকারের নেতৃত্বে একটি টিম গংগাচড়া এলাকায় মাদকবিরোধী টহলে ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে কাকিনা থেকে রংপুরগামী পাকা রাস্তার ওপর মোঃ নুর ইসলামের খাবার হোটেলের সামনে অবস্থান নেয় পুলিশ। এসময় এক মোটরসাইকেল আরোহী ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে টিম নিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তার মোটরসাইকেলে ঝোলানো বাজার করার ব্যাগ তল্লাশি করে ৩৫ বোতল মাদকদ্রব্য এস্কাফ উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মিন্টু হোসেন লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার ধবল গুড়ি (সরকারের হাট) এলাকার মোঃ নুরুল হকের ছেলে।

ঘটনার পর জব্দকৃত আলামতসহ আসামিকে গংগাচড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ সারণীর ১৪(খ)/৩৮/৪১ ধারায় গংগাচড়া মডেল থানায় একটি মামলা (মামলা নং-৩২) রুজু করা হয়েছে।এইচআরবি/বাতায়ন২৪ডটকম/এইচআরবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com