সংবাদ শিরোনাম :
আমার চাকরিটা খাইয়ো না, শিক্ষার্থীদের কাছে শিক্ষকের আকুতি ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল এস্কাফসহ মোটরসাইকেল আরোহী গ্রেফতার ফেনীতে বালু নিয়ে বিএনপির দুই গ্রুপের ককটেল বিস্ফোরণ, গুলিতে আহত ৩ ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস সিজেপির, ‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’ শ্লোগানে মুখরিত রাজপথ ফরিদগঞ্জে সরকারি গাছ বিক্রির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা আলোকিত সমাজ গঠনে বই পড়ার বিকল্প নেই- বিভাগীয় কমিশনার চাঁদা না পেয়ে নিরীহ পরিবারের ওপর হামলা, পুলিশের অভিযানে গ্রেপ্তার ২ চুপ্পুকে পালিয়ে যাবার সুযোগ দেওয়া যাবে না: নাহিদ ইসলাম শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে অস্বীকার করল মোদি সরকার, প্রমাণ দিলেন রাহুল কলকাতায় তেলাপোকাদের সমর্থনে রাজপথে লাখো মানুষের বিক্ষোভ
ফরিদগঞ্জে সরকারি গাছ বিক্রির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরিদগঞ্জে সরকারি গাছ বিক্রির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট||চাঁদপুর|| বাতায়ন২৪ডটকম||

চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি সম্পত্তিতে থাকা গাছ বিক্রির অভিযোগ এনে বিএনপি নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে ।

বুধবার ফরিদগঞ্জ থানায় অভিযোগটি করেন চাঁদপুরের পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো: নিজাম উদ্দিন মজুমদার। এর আগে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কড়ৈতলী গ্রামের আনন্দবাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন সম্পত্তিতে থাকা গাছ বিক্রির এ ঘটনা ঘটে।

‎লিখিত অভিযোগ ও তথ্যনুসন্ধ্যানে জানা যায়, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ১৯-বি আনন্দবাজার খালের পাড়ে রেইন্ট্রি, কড়ইসহ বিভিন্ন প্রজাতির বেশ কিছু গাছ প্রায় ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রয় করে দেন ওই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কাজী গংরা।

বিষয়টি পানি উন্নয়ন বোর্ড অবগত হয়ে থানায় লিখিত দেন। প্রকাশ্যে সরকারি গাছ বিক্রির এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ‎গাছের ক্রেতা স্থানীয় হারুনুর রশিদ বলেন, আমি সাবেক চেয়ামন্যান হুমায়ুন কাজীদের কাছ থেকে টাকা দিয়ে গাছ কিনেছি, তাই কেটে নিয়েছি। এগুলো সরকারি সম্পত্তি, আপনি জানেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি কথা বলতে রাজি হননি।

‎চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো: নিজাম উদ্দিন মজুমদার অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি খালের পাড়ে পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন গাছ বিক্রির ঘটনায় আমি নিজে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আশা করছি সঠিক তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিচারের আওতায় আনবে থানার পুলিশ।

‎অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কাজী বলেন, গাছ যেখান থেকে কেনা হয়েছে, এই সম্পত্তি আমাদের দুই বাড়ির ব্যক্তিমালিকানাধীন। বিশেষ করে গাছগুলো আমার শ্বশুরের হাতে লাগানো হয়েছে। এগুলো আমাদের নিজস্ব গাছ, তাই আমরা বিক্রি করেছি।

‎ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, তদন্ত চলমান রয়েছে, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম/এইচআরবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com