সংবাদ শিরোনাম :
গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অদক্ষ নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে জনগণ ভোগান্তিতে পড়ে: স্পিকার শুধু পুরুষ না, নারীদের স্পর্শও অসহ্যকর: ডেইজি শাহ জ্বালানি সংকটে সাশ্রয়ের আহ্বান প্রধানমন্ত্রীর নববর্ষে রঙ্গিন আয়োজন না করে দু:স্থদের উন্নতমানের খাবার বিতরণ করলো রংপুর জেলা পরিষদ রংপুরে বর্ণিল বৈশাখী শোভাযাত্রায় ঐতিহ্যের প্রদর্শণ পঞ্চগড়ে শিক্ষককে রাজকীয় সংবর্ধনা গর্ভাবস্থায় কেন রক্তচাপ বাড়ে ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তিতে আবেদন রেকর্ড: শীর্ষে কারমাইকেল, সারা দেশে তীব্র প্রতিযোগিতা
পঞ্চগড়ে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা

পঞ্চগড়ে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

পঞ্চগড়ে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৯ ডিসেম্বর) বিকালে পঞ্চগড় জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সায়েমুজ্জামান।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক তরুণ সমাজকে আগামীর বাংলাদেশের প্রধান শক্তি হিসাবে উল্লেখ করেন। তিনি বলেন, তরুণদেরকে অবশ্যই মাদকদ্রব্যের বিস্তার রোধে এগিয়ে এসে সমাজকে সুরক্ষিত রাখতে হবে।

জেলা প্রশাসক আরো বলেন, পড়াশোনার পাশাপাশি তরুণদের আধুনিক জ্ঞান, দক্ষতা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা অর্জন করতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন নতুন বাংলাদেশ গঠনে তরুণদের উদ্যম, সততা ও দায়িত্ববোধ দেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার উজ্জ্বল শীল। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের অফিস প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com