সংবাদ শিরোনাম :
বেকারত্ব দূরীকরণে অগ্রাধিকার: শান্তিরামে চেয়ারম্যান প্রার্থী আনিছের দোয়া ও সমর্থন কামনা বেলকা ইউনিয়নে নির্বাচনী উত্তাপ, আলোচনার কেন্দ্রবিন্দুতে নতুন মুখ ডাঃ আশরাফুল আলম হাজীরহাট থানায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ আ/সামি গ্রে/ফতার গুচ্ছ ভর্তি পরীক্ষায় কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবিরের হেল্প ডেস্ক কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে প্রস্ততি মুলক সভা অনুষ্ঠিত দেশব্যাপী হামের টিকাদান শুরু ২০ এপ্রিল : স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারীকরণ করা হবে লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত তেলের বাজারে অস্থিরতা, হরমুজ সংকটে দাম পৌঁছালো ১৫০ ডলারের দ্বারপ্রান্তে সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
বেকারত্ব দূরীকরণে অগ্রাধিকার: শান্তিরামে চেয়ারম্যান প্রার্থী আনিছের দোয়া ও সমর্থন কামনা

বেকারত্ব দূরীকরণে অগ্রাধিকার: শান্তিরামে চেয়ারম্যান প্রার্থী আনিছের দোয়া ও সমর্থন কামনা

স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম, সুন্দরগঞ্জ

 

বেকারত্ব দূরীকরণে অগ্রাধিকার: শান্তিরামে চেয়ারম্যান প্রার্থী আনিছের দোয়া ও সমর্থন কামনা

 

সুন্দরগঞ্জ প্রতিনিধি:
মাহমুদুল হাসান

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ১০নং শান্তিরাম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দোয়া ও সর্বস্তরের জনগণের সমর্থন কামনা করেছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোঃ দাছিজুল হক (আনিছ)।

সম্প্রতি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার অভিজ্ঞতা এবং জনগণের অনুপ্রেরণায় তিনি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “ব্যক্তিগত স্বার্থ নয়, অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বিশেষ করে বেকারত্ব দূরীকরণের লক্ষ্য নিয়েই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি।”

তিনি আরও উল্লেখ করেন, তার নির্বাচনী অঙ্গীকারের অন্যতম প্রধান দিক হচ্ছে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, স্থানীয় পর্যায়ে নতুন কর্মক্ষেত্র গড়ে তোলা এবং দক্ষতা উন্নয়নের কার্যকর উদ্যোগ গ্রহণ। তার মতে, একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন তার তরুণ সমাজ কর্মসংস্থানের সুযোগ পায় এবং স্বাবলম্বী হয়ে ওঠে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তার প্রার্থিতা ঘোষণার পর থেকেই ইউনিয়নজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার উদ্যোগ ও পরিকল্পনা নিয়ে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

উল্লেখ্য, মোঃ দাছিজুল হক (আনিছ) বর্তমানে এলিকো এগ্রোভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, পিবিএফএল লিমিটেডের সিইও এবং দৈনিক জনবাণীর সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেষে তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি বেকারত্বমুক্ত, উন্নত ও সমৃদ্ধ শান্তিরাম ইউনিয়ন গড়ে তুলতে এগিয়ে আসতে হবে।

 

বাতায়ন২৪ডটকম।।  মাহমুদুল ।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com