সংবাদ শিরোনাম :
নারী আসনে ১৩ প্রার্থীর নাম প্রকাশ করলো জামায়াত জোট ১২তম প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড (রংপুর অঞ্চল)-এ প্রথম স্থান অর্জন করেছেন কারমাইকেল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নশিন তাবাসসুম। প্রতিটি শিশুকে হামের টিকা খাওয়াতে নগরবাসির সহযোগিতা চাইলেন রংপুর সিটি প্রশাসক – ডন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সম্মিলিত প্রচেষ্টায় সফল করতে হবে — রংপুরের বিভাগীয় কমিশনার কুড়িগ্রামে চোরাই মোটরসাইকেল চক্রের ৯ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০টি বাইক বিএনপির মনোনয়ন পেলেন না সেই ভাইরাল ফারজানা সিঁথি দিনাজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার গাইবান্ধা ১৫০ শিক্ষার্থীর প্রবেশপত্রে ভুল, এসএসসি পরীক্ষার আগে দুশ্চিন্তায় সংসদ সদস্য হচ্ছেন ফেন্সী, রংপুর উন্নয়নে বড় পরিকল্পনা তেলের দাম বাড়াতে চাননি প্রধানমন্ত্রী, জনগণের দাবিতে বেড়েছে : রিজভী
পেশায় রাজমিস্ত্রির জোগালী, প্রেমিকাকে দিয়েছিলেন এএসপির পরিচয়, অবশেষে আটক

পেশায় রাজমিস্ত্রির জোগালী, প্রেমিকাকে দিয়েছিলেন এএসপির পরিচয়, অবশেষে আটক

স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম, রংপুর।।

পেশায় রাজমিস্ত্রির জোগালী। কিন্তু প্রেমিকাকে বলেছিলেন সহকারি পুলিশ সুপfর। প্রেমিকার জন্য সেই আইডি কার্ড বানাতে এসে ধরা খেলেন মোস্তাফিজার রহমান (২৭) নামের এক যুবক। মঙ্গলবার ( ৭ এপ্রিল) দুপুরে তাকে রংপুর প্রেসক্লাব বিপনী বিতান থেকে আটক করে নিয়ে যায় পুলিশ।
ঘটনাস্থলে উপস্থিত রংপুর মহানগর কোতয়ালী থানা পুলিশের এস আই মশিউর রহমান জানান, প্রেসক্লাব বিপনী বিতানের তৃতীয় তলায় আরটি প্রেসে নিজেকে সহকারি পুলিশ সুপার পরিচয় দিয়ে একটি আইডি কার্ড বানাতে আসেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মোখলেছুর রহমানের পুত্র মোস্তাফিজার রহমান। এক পর্যায়ে আইডি কার্ড তৈরি করে তার হাতে দেয় দোকানী। এসময় তার কথাবার্তায় সন্দেহ তাকে আটক করেন তারা। খবর পেয়ে আমরা তাকে আট করে থানায় নিয়ে যাই।
ঘটনাস্থলে মোস্তাফিজার সাংবাদিকদের জানান, আগে দিনাজপুরের একটি কোম্পানীতে কাজ করতেন তিনি। এখন রাজমিস্ত্রির জোগালীর কাজ করে নিজের খরচ নিজেই বহন করেন। এএসপি পরিচয়ে একজনের সাথে প্রেম করতেন তিনি। তার কাছ থেকে বিভিন্ন সময় ফ্লেক্সি লোড দেয়া নেয়া হতো তার। পরিচয়ের পর থেকেই প্রেমিকা পরিচয় পত্র দেখতে চান। তাকে দেখানোর জন্য তিনি তা তৈরি করতে সোমবার ( ৬ এপ্রিল) রংপুরে এসে মুন হোটেলে উঠেন। সেখান থেকে বের হয়ে প্রেসক্লাবের তিন তলায় আরটি দোকানে পরিচয়পত্র বানাই । চলে যাওয়ার সময় তারা আমাবকে আটক করে।
মহানগর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আজাদ রহমান জানান, আটক যুবকের পরিবারের সাথে কথা হয়েছে। পরিবার সাবেক পুলিশ পরিবারের সদস্য। মোস্তাফিজ মানসিক ভারসম্যহীন। ৬ মাস থেকে বাড়িতে আসেন না। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগতব্যবস্থা নেয়া হবে বলে।
বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com