সংবাদ শিরোনাম :
স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের শক্তির আরেকটা লড়াই আসন্ন- মোস্তফা (ভিডিও) রায়েরবাজার কবরস্থান থেকে ১১৪ অজ্ঞাত জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু রোববার বেরোবি’র ১৭ তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত রংপুরে শিক্ষক দম্পতির বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ প্রিপেইড মিটার স্থাপন বন্ধ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি (ভিডিও) খালেদা জিয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স যারা রংপুরের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের জবাব দেওয়ার সময় এখন এসেছে- সামু সামনের নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় টেস্ট- পররাষ্ট্র উপদেষ্টা আরপিএমপির ৬ থানার ওসি রদবদল খালেদা জিয়াকে দেখে ধানমন্ডিতে মায়ের বাসায় গেলেন জুবাইদা রহমান
ভ্যালেন্সিয়ার বিপক্ষে নিষিদ্ধ পিকে

ভ্যালেন্সিয়ার বিপক্ষে নিষিদ্ধ পিকে

ফাইল ছবি

লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনা। দ্বিতীয় স্থানেই আছে ভ্যালেন্সিয়া। নিকট প্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে পরের রোববারের (২৭ নভেম্বর) গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে পারবেন না জেরার্ড পিকে। লিগানেসের বিপক্ষে ৩-০ গোলে বার্সেলোনা জয় পাওয়ার দিনই যে মৌসুমে তার পঞ্চম হলুদ কার্ডটি দেখে ফেলেছেন এই ডিফেন্ডার!

লিগানেসের বিপক্ষে ম্যাচের আধা ঘন্টা পেরুতেই হলুদ কার্ড দেখেন পিকে। নর্দিন আম্রাব্যাটের সঙ্গে বল ট্যাকলের সময় এই ঝামেলা হয়েছে তার। আপিলটা এসেছিল বার্সার পক্ষ থেকেই। অথচ রেফারি উদিয়ানো ম্যালেনকো দৌঁড়ে এসে হলুদ কার্ড দেখিয়ে দেন পিকেকে।

বার্সা কোচ আরনেস্তো ভালভার্দে রেফারি ম্যালেনকোর কাছে অভিযোগ করেছিলেন। ম্যাচশেষে তাই সিদ্ধান্ত নিয়ে ভীষণ অসন্তোষ প্রকাশ করলেন তিনি।

ভালভার্দে মনে করছেন, প্রতিপক্ষ দোষ করলেও ঘরের দর্শকদের চাপে পিকেকে কার্ড দেখিয়েছেন রেফারি। তিনি বলেন, ‘আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। কেননা আম্রাব্যাটই গায়ে ধাক্কা লাগিয়েছিল, চ্যালেঞ্জটা দিয়েছিল সে। তবে ঘরের দর্শকরা চাপ তৈরি করে (কার্ডের জন্য)। আমার মনে হয়, এটা এমন একটা ফাউল ছিল যেটা আমাদের পক্ষে যেতে পারতো।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com