সংবাদ শিরোনাম :
আরো ৬ মাস পেছালো সাগর-রুনি হত্যা মামলার তদন্ত: অ্যাটর্নি জেনারেল‘র আক্ষেপ আগামীকাল সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী দেশ-বিদেশে বেক্সিমকো গ্রুপের ৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ “আপনাদের শুরু করা পথই আওয়ামী লীগের ফিরে আসার কারণ হবে: রাশেদ খান” বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ হজের সময় ভিজিট ভিসায় মক্কায় প্রবেশ করলে ১ লাখ রিয়াল জরিমানা পাচার হওয়া অর্থ ফেরাতে ১১ মামলা পরিচালনা করছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার শাশুড়ির বকুনিতে ক্ষোভ, গলা কেটে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করলেন পুত্রবধূ তেলের অজুহাতে বেরোবিতে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ, শিক্ষার্থীদের ক্ষোভ
দৌলতদিয়ায়র ওয়ারড্রব থেকে যৌনকর্মী তানিয়ার লাশ উদ্ধার

দৌলতদিয়ায়র ওয়ারড্রব থেকে যৌনকর্মী তানিয়ার লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট রাজবাড়ী।। বাতায়ন২৪ডট কম।।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে তানিয়া (৩০) নামে এক যৌনকর্মীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ তার লাশ নিজ ঘরের ওয়ারড্রব থেকে উদ্ধার  রবিশাল জেলার বন্দর থানার রায়পুর গ্রামের দুলালের মেয়ে। সে বিগত বেশ কয়েক বছর ধরে দৌলতদিয়া যৌনপল্লীতে বসবাস করেছিলেন।

বুধবার (২৪ জুন) বিকাল ৫টার দিকে খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

পুলিশ ও যৌনপল্লী সূত্রে জানা গেছে,  তানিয়াকে বুধবার সকালেও অনেকে যৌনপল্লীতে স্বাভাবিক চলাফেরা করতে দেখে। এরপর সারাদিন আর দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে কাছের লোকজন। না পেয়ে তানিয়ার বাড়ির মালিক সরোয়ার মন্ডলকে খবর দিলে সে এসে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তানিয়ার কক্ষে থাকা ওয়ারড্রবের তালা ভেঙ্গে ফেলে দেখা যায় ওয়ারড্রবের মধ্যে তার লাশটি পড়ে রয়েছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ঘাতক পরিকল্পিতভাবে তানিয়াকে হত্যা করে এভাবে লাশ লুকিয়ে রাখেন। উদ্ধারের সময় লাশের গলায় মোবাইল ফোন চার্জের ক্যাবল তার জড়ানো ছিল। এই তার পেচিয়েই তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তারা এ হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছ।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com