সংবাদ শিরোনাম :
গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অদক্ষ নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে জনগণ ভোগান্তিতে পড়ে: স্পিকার শুধু পুরুষ না, নারীদের স্পর্শও অসহ্যকর: ডেইজি শাহ জ্বালানি সংকটে সাশ্রয়ের আহ্বান প্রধানমন্ত্রীর নববর্ষে রঙ্গিন আয়োজন না করে দু:স্থদের উন্নতমানের খাবার বিতরণ করলো রংপুর জেলা পরিষদ রংপুরে বর্ণিল বৈশাখী শোভাযাত্রায় ঐতিহ্যের প্রদর্শণ পঞ্চগড়ে শিক্ষককে রাজকীয় সংবর্ধনা গর্ভাবস্থায় কেন রক্তচাপ বাড়ে ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তিতে আবেদন রেকর্ড: শীর্ষে কারমাইকেল, সারা দেশে তীব্র প্রতিযোগিতা
নীলফামারীতে আ.লীগ ও যুবলীগের ৬ নেতা গ্রেফতার

নীলফামারীতে আ.লীগ ও যুবলীগের ৬ নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, নীলফামারী।। বাতায়ন২৪ডটকম।।

নীলফামারীতে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (৮ মে) দিবাগত রাতে ডোমার ও ডিমলা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আজিজ এবং গয়াবাড়ী ইউনিয়ন যুবলীগের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি ও পল্লি চিকিৎসক আবদুর রউফ।

অন্যদিকে, ডোমার থানার অভিযানে আটক হন-দক্ষিণ বেতগাড়াপাড়া গ্রামের লাভলু ইসলাম ওরফে লাবু, চিলাহাটি শাহপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান, মির্জাগঞ্জ গ্রামের মফিজুল ইসলাম এবং আবদুর রউফ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক সুনির্দিষ্ট মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছিল এবং জেলার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছিল।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com