সংবাদ শিরোনাম :
ছাউনি ফুটো, বৃষ্টি হলেই রংপুর স্টেশনের প্ল্যাটফর্মে জমে পানি পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু, আহত ২ দুই বছর অনুপস্থিত থেকেও অধ্যক্ষ পদের বেতন পাচ্ছেন আ.লীগ নেতা স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে যুবকের মৃত্যু গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু আরো ৬ মাস পেছালো সাগর-রুনি হত্যা মামলার তদন্ত: অ্যাটর্নি জেনারেল‘র আক্ষেপ আগামীকাল সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী দেশ-বিদেশে বেক্সিমকো গ্রুপের ৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ “আপনাদের শুরু করা পথই আওয়ামী লীগের ফিরে আসার কারণ হবে: রাশেদ খান” বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ

‎রংপুরে দুই মোটসরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ‎

রিয়াদ ইসলাম, রংপুর >> বাতায়ন২৪ডটকম 

‎রংপুরের বদরগঞ্জের টেক্সের হাটে দুই মোটসরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

‎মঙ্গলবার (১ এপ্রিল) বেলা আড়াইটার দিকে বদরগঞ্জ উপজেলার ট্যাক্সেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত দুইজনই মোটরসাইকেল আরোহী। তাদের মধ্যে আশিক (১৭) নামে একজনের পরিচয় জানা গেছে।

‎নিহত আশিক উপজেলার মধুপুর ইউনিয়নের পাকারমাথা ধনতোলা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।

‎বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান।

‎তিনি জানান, উপজেলার ট্যাক্সেরহাট নামক স্থানে দুটি মোটরসাইকেলে চারজন আরোহী দ্রুতগতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তাদের সামনে ব্যাটারিচালিত একটি চার্জারভ্যান ছিল। ওই দুই মোটরসাইকেলচালক পাশাপাশি কথা বলতে বলতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে সড়কে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। গুরুত্বর আহত অবস্থায় আশিক নামে একজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।

‎এ ঘটনায় রিপন (১৬) ও লিপ্ত (১৫) নামে আরও দুইজন আরোহী আহত হয়েছেন।

‎ওসি আরও জানান, নিহত আশিকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। অপরজনের পরিচয় জানতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com