সংবাদ শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতাসহ একই পরিবারের ৩ জন আহত ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতের রুকনদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে: এমপি বেলাল ভুয়া মণ্ডপের নামে সরকারি চাল বরাদ্দের অভিযোগ, তদন্তে ইউএনও ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নামে জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে’:মাওলানা আব্দুল হালিম রংপুরে মটর মালিক সমিতির সংবাদ সম্মেলন: ২০ বছরের পুরোনো বাসের ফিটনেস না দিলে ১ নভেম্বর থেকে ধর্মঘটের হুঁশিয়ারি হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর পীরগাছার সুইচগেট ক্যাফে পার্ক লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ইস্কাপ-ফেয়ারডিলসহ বিপুল মাদক জব্দ পীরগাছায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ত্রাণ মন্ত্রীর ডিও লেটারের বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখলেন জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম  পঞ্চগড়ে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে রংপুর রেঞ্জ ডিআইজি

সুন্দরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা

সুন্দরগঞ্জ প্রতিনিধি,বাতায়ন২৪ ডটকম

গাইবান্ধার সুন্দরগঞ্জে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চালায় রনজু কসাই (৪৫)।২৯ ডিসেম্বর (রবিবার) সন্ধ্যায় মেয়েটির বাড়ির পাশেই ঘটনাটি ঘটে।

অভিযুক্ত রনজু কসাই (৪৫) সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া গ্রামে মাংসের দোকানে কাজ করে।

এলাকাবাসী জানায়, রবিবার সন্ধ্যায় রনজু কসাই প্রতিবেশী ওই ছোট্ট মেয়েটিকে কৌশলে জোর করে ধরে নিয়ে এসে ধর্ষণের চেষ্টা চালায় । এ সময় মেয়েটি চিৎকার দিয়ে কান্নাকাটি করলে ঘটনাস্থলে লোকজন জড়ো হয় এবং রনজু কসাইকে ধরে ফেলে উত্তম মাধ্যম দেয় পরিস্থিতি বেগতিক দেখে রনজু কসাই পালিয়ে যান। এখন পর্যন্ত তার খোঁজ মেলেনি।পরে এ নিয়ে বৈঠক বসার কথা।ভুক্তভোগী মেয়েটির পরিবার জানান,এই ঘটনার স্হানীয় পর্যায়ে বিচার না হলে থানায় মামলা করবেন।

দহবন্দ ইউনিয়ন শাখার ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক এনামুল ও এলাকাবাসীর পক্ষ থেকে রাজু বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। তারপরেও মীমাংসা করার জন্য চেষ্টা করা হয়েছে।

স্হানীয় ওয়ার্ড সদস্য জনাব মশিউর রহমান বলেন, তিনি এর সুষ্ঠু বিচার করবেন।তাই পরিস্থিতি ঘোলাটে না করে সুষ্ঠু বিচারের কাজে যেন তাকে সকলে সহযোগিতা করেন।

এলাকাবাসী রনজু কসাইয়ের কঠোর শাস্তির দাবি করেন।
আমরা ভুক্তভোগীর মেয়ের পরিবারের সাথে কথা বলে জানতে পারি বর্তমানে মেয়েটি সুস্থ আছে।

বাতায়ন২৪ ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com