সংবাদ শিরোনাম :
পীরগাছায় দুর্গাপূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময় সভা পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় অভিযুক্ত দুলাল গ্রেপ্তার কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান কাউনিয়ায় ৭৫ পূজামণ্ডপের সভাপতি-সম্পাদকদের সঙ্গে পুলিশের মতবিনিময় কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পীরগাছায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে বিশ্ব মান দিবসের আলোচনায় বক্তারা: পন্যসহ জীবনের সবক্ষেত্রেই মান বজায় রাখা জরুরি গঙ্গাচড়ায় সারের ডিলারশিপে শুধু বিএনপি নেতার আত্নীয়, পীরগাছায় কোটি টাকা বাণিজ্যের অভিযোগ সার ডিলার নিয়োগে রাঙ্গার স্বেচ্ছাচারিতার প্রতিবাদে বিএনপি নেতার পোস্ট ভাইরাল পীরগঞ্জ পৌরসভার নির্মানাধীন ভবনের বারান্নার ছাদ ধসে ২ শ্রমিক নিহত : আহত ৩

১৪ দিনের ছুটিতে যাচ্ছে বেরোবি, খোলা থাকবে হল

রংপুর প্রতিনিধি,বাতায়ন২৪ডটকম

শীতকালীন অবকাশ ও বড়দিন উদযাপন উপলক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ১৪ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময়ে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও আবাসিক হলগুলো খোলা থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার থেকে জানা যায়, ১৮ ডিসেম্বর (বুধবার) থেকে ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) পর্যন্ত ১৪ দিন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে এবং ২২ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ৮ দিন অফিস বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ৩০ ডিসেম্বর (সোমবার) থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস ও ০১ জানুয়ারি বুধবার থেকে ক্লাস পরীক্ষা চালু হবে।

‎ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছুটি কাটাতে গ্রামের বাড়িতে যাওয়া শুরু করেছেন। শিক্ষার্থী কমে যাওয়ায় আবাসিক হলগুলোর ডাইনিং ও ক্যাফেটেরিয়া বন্ধ ঘোষণা করেছেন হল প্রভোস্ট ও ক্যাফেটেরিয়া পরিচালক।
বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com