সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ৫ দিন পর জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে বেকারত্ব দূরীকরণে অগ্রাধিকার: শান্তিরামে চেয়ারম্যান প্রার্থী আনিছের দোয়া ও সমর্থন কামনা বেলকা ইউনিয়নে নির্বাচনী উত্তাপ, আলোচনার কেন্দ্রবিন্দুতে নতুন মুখ ডাঃ আশরাফুল আলম হাজীরহাট থানায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ আ/সামি গ্রে/ফতার গুচ্ছ ভর্তি পরীক্ষায় কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবিরের হেল্প ডেস্ক কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে প্রস্ততি মুলক সভা অনুষ্ঠিত দেশব্যাপী হামের টিকাদান শুরু ২০ এপ্রিল : স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারীকরণ করা হবে লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
গণত্রাণ কর্মসূচিতে পাওয়া অর্থ যাচ্ছে উত্তরবঙ্গ বন্যায়: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

গণত্রাণ কর্মসূচিতে পাওয়া অর্থ যাচ্ছে উত্তরবঙ্গ বন্যায়: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

স্টাফ করেসপন্ডেট, রংপুর।।বাতায়ন ২৪ডটকম

ভারি বৃষ্টি ও উজান থেকে আসা ঢলে দেশের উত্তরাঞ্চলে সৃষ্ট বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ অবস্থায় বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে গণত্রাণ কর্মসূচিতে পাওয়া নগদ অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

রবিববার (২৯ সেপ্টেম্বর) রাতে নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এমন ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার ও আব্দুল কাদের।

ফেসবুক পোস্টে আবু বাকের মজুমদার বলেন, “অতি ভারি বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে উত্তরবঙ্গে বন্যা দেখা দিয়েছে। আমাদের কাছে পূর্বে উত্তোলিত যে নগদ অর্থ আছে, সেটা দিয়ে উত্তরবঙ্গে বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিতে যাচ্ছি। আপনাদের সার্বিক সহযোগিতা একান্তই কাম্য।”

ফেসবুক পোস্টে আব্দুল কাদের বলেন, অতি ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে উত্তরবঙ্গে বন্যা দেখা দিয়েছে। আমাদের কাছে পূর্বে উত্তলিত যে নগদ অর্থ আছে, সেটা দিয়ে উত্তরবঙ্গে বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিতে যাচ্ছি। আপনাদের সার্বিক সহযোগিতা একান্তই কাম্য।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির ১৪ দিনে মোট ১১ কোটি ১০ লাখ ১৩,৫৬৯ টাকা সংগ্রহ হয়েছিল। সংগৃহীত এই অর্থের ১ কোটি ৭৫ লাখ ১২,৭৯৪ টাকা বিভিন্ন খাতে ব্যয় হিসেবে দেখানো হয়েছে। বর্তমানে এই ফান্ডে রয়েছে ৯ কোটি ৩৫ লাখ ৭৭৫ টাকা। যার মধ্যে থেকে উত্তরবঙ্গে ত্রাণ কার্যক্রম পরিচালনার করা হবে।

বাতায়ন ২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com