স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, ২০২৬ উপলক্ষ্যে রংপুর জেলাপ্রশাসন থেকে জেলার ছয় (০৬)টি সংসদীয় আসনে ভোটগ্রহণের সময় সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রংপুর জেলার ছয় (০৬)টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬ খ্রি. তারিখে অনুষ্ঠিত হবে।
নির্বাচনের দিন বৃহস্পতিবার সকাল ৭ টা৩০ মিনিট হতে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ কর্মসূচি চলবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাদা-কালো ব্যালট পেপারের মাধ্যমে এবং গণভোটের জন্য গোলাপী রঙের ব্যালট পেপারের মাধ্যমে পৃথক স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।