সংবাদ শিরোনাম :
নারী আসনে ১৩ প্রার্থীর নাম প্রকাশ করলো জামায়াত জোট ১২তম প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড (রংপুর অঞ্চল)-এ প্রথম স্থান অর্জন করেছেন কারমাইকেল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নশিন তাবাসসুম। প্রতিটি শিশুকে হামের টিকা খাওয়াতে নগরবাসির সহযোগিতা চাইলেন রংপুর সিটি প্রশাসক – ডন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সম্মিলিত প্রচেষ্টায় সফল করতে হবে — রংপুরের বিভাগীয় কমিশনার কুড়িগ্রামে চোরাই মোটরসাইকেল চক্রের ৯ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০টি বাইক বিএনপির মনোনয়ন পেলেন না সেই ভাইরাল ফারজানা সিঁথি দিনাজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার গাইবান্ধা ১৫০ শিক্ষার্থীর প্রবেশপত্রে ভুল, এসএসসি পরীক্ষার আগে দুশ্চিন্তায় সংসদ সদস্য হচ্ছেন ফেন্সী, রংপুর উন্নয়নে বড় পরিকল্পনা তেলের দাম বাড়াতে চাননি প্রধানমন্ত্রী, জনগণের দাবিতে বেড়েছে : রিজভী
দেশে ফিরেছে সাফ ফুটসাল জয়ী নারীরা

দেশে ফিরেছে সাফ ফুটসাল জয়ী নারীরা

স্টাফ করেসপন্ডেন্ট, ক্রীড়া।। বাতায়ন২৪ডটকম।।

দেশে ফিরেছে সাফ ফুটসাল জয়ী নারী দল। আজ সন্ধ্যা সোয়া ৬টার দিকে থাইল্যান্ড থেকে ঢাকায় পা রেখেছে দেশের মেয়েরা। সাফজয়ী ফুটসাল দলকে জমকালো সংবর্ধনা দিতে যাচ্ছে বাফুফে। নারীদের জন্য রাখা হয়েছে ছাদখোলা বাসের ব্যবস্থা। ছাদখোলা বাসে পুরো টিমকে নিয়ে যাওয়া হবে হাতিরঝিলে। সেখানেই মেয়েদের দেওয়া হবে সংবর্ধনা।

টানা দুবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর এবার ফুটসালেও ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী দল। প্রথমবারের মতো আয়োজিত সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে তারা। গত রোববার রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়া টুর্নামেন্টের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।

সাত দলের সাফ ফুটসালে এমন অর্জনের পর দেশে ফিরে জমকালো সংবর্ধনাই পাচ্ছেন সাবিনা, কৃষ্ণা, সুমাইয়ারা। দক্ষিণ এশিয়ান টুর্নামেন্টে সেরার মুকুট অর্জন করায় নারী দলকে তাদের চাওয়ামতোই বরণ করে নিচ্ছে ফুটবল ফেডারেশন। এ প্রসঙ্গে বাফুফে সহসভাপতি ফাহাদ করিম বলেন, ‘আমরা একটা পরিকল্পনা করছি। তাদের বলা হয়েছে, তারা কীভাবে চায় (সংবর্ধনা), আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com