সংবাদ শিরোনাম :
ভারতের তামিলনাড়ু রাজ্যে আতশবাজি তৈরীর কারখানায় বিস্ফোরণে অন্তত ২০ জন নিহিত ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য-   স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ।। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশজুড়ে শুরু হলো জরুরি টিকাদান কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় পৌঁছেছেন দিনব্যাপি রয়েছে নানা কর্মসূচি উদ্বোধন শান্তি চুক্তি না হলে ইরানের  সব বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেয়া হবে : ট্রাম্প শাপলা সিনেমা হলের ছোট ছোট কক্ষে অনৈতিক কর্মকান্ড: ১৯ নারীসহ আটক ৩৭ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘তিক্ত পরাজয়ের‘ উপহার দিতে ইরানি নৌবাহিনী প্রস্তুত রংপুর মহানগরীতে ৮০ হাজার শিশুকে হাম-রোবেলা টিকা খাওয়ানোর উদ্যোগ রংপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অদক্ষ নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে জনগণ ভোগান্তিতে পড়ে: স্পিকার
এই নির্বাচনে বাংলাদেশে ইসলামের পক্ষের এখন একটাই বাক্স, সেটা হলো ইসলামী আন্দোলন: চরমোনাই পীর

এই নির্বাচনে বাংলাদেশে ইসলামের পক্ষের এখন একটাই বাক্স, সেটা হলো ইসলামী আন্দোলন: চরমোনাই পীর

স্পেশাল করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

জামায়াত নেতৃত্বাধীন জোট যেহেতু বলে দিয়েছে তারা ইসলামী শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না, সেহেতু এই নির্বাচনে বাংলাদেশে ইসলামের পক্ষের এখন একটাই বাক্স, সেটা  ইসলামী আন্দোলন বলে মন্তব্য করেছেন দলটির আমীর  চরমোনাই পীর মুফতি মোহাম্মদ রেজাউল করিম।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সন্ধায় রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে দলটির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ইসলামী আন্দোলনের রংপুর মহানগর সভাপতি আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবার রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের সহ সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, রংপুর-৩ আসনের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল, রংপুর ২ আসেনর প্রার্থী এটিএম গোলাম মোস্তফাসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এসময়  চরমোনাই পীর বলেন, ৫৪ বছরে বাংলাদেশের কংখিত কোন উন্নয়ন হয় নাই। বাংলাদেশের রন্দ্রেরন্দ্রে দুর্নীতিতে ভরা। ইসলামী আন্দোলনের প্রার্থীরা বিজয়ী হলে দুর্নীতি থাকবে না। সর্বক্ষেত্রে সর্বশ্রেনীর পেশাজীবি মানুষের মুখে হাসি ফোটানো হবে। রংপুর জেলা ও মহানগর ইসলামী আন্দোলন আয়োজিত জনসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পরে তিনি রংপুরের ৬ টি আসনে প্রার্থীদের হাতে তাপাখা তুলে দিয়ে সবাইকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

। বাতায়ন২৪ডটকম।। সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com