সংবাদ শিরোনাম :
গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অদক্ষ নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে জনগণ ভোগান্তিতে পড়ে: স্পিকার শুধু পুরুষ না, নারীদের স্পর্শও অসহ্যকর: ডেইজি শাহ জ্বালানি সংকটে সাশ্রয়ের আহ্বান প্রধানমন্ত্রীর নববর্ষে রঙ্গিন আয়োজন না করে দু:স্থদের উন্নতমানের খাবার বিতরণ করলো রংপুর জেলা পরিষদ রংপুরে বর্ণিল বৈশাখী শোভাযাত্রায় ঐতিহ্যের প্রদর্শণ পঞ্চগড়ে শিক্ষককে রাজকীয় সংবর্ধনা গর্ভাবস্থায় কেন রক্তচাপ বাড়ে ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তিতে আবেদন রেকর্ড: শীর্ষে কারমাইকেল, সারা দেশে তীব্র প্রতিযোগিতা
‎আ.লীগকে ভোটের বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জি এম কাদের

‎আ.লীগকে ভোটের বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জি এম কাদের

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও রংপুর-৩ আসনে দলের প্রার্থী জি এম কাদের বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার হলো দলীয় সরকার। তাদের নিয়োগ কর্তা জামায়াতে ইসলামী। সে কারণে এই দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে না। এই নির্বাচনে যেহেতু সব রাজনৈতিক দল অংশগ্রহণ করছে না সেহেতু এটি অংশগ্রহণমূলক নির্বাচন নয়। ‎আওয়ামী লীগের মতো বড় একটি দলকে ভোটের বাইরে রেখে নির্বাচন কখনও গ্রহণযোগ্য হবে না।’

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে তিন দিনের রংপুর সফর শেষে ঢাকায় রওনা হওয়ার আগে নগরীর সেনপাড়ার বাসবভনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

জাপা চেয়ারম্যান বলেন, ‘বর্তমান সরকার নিজেরাই স্বীকার করেছে তাদের একটি গোষ্ঠী নিয়োগ করেছে, তাদেরকেই ড. ইউনূস অভিভাবক বলছেন। আর জামায়াতে ইসলামীর পৃষ্ঠপোষকতায় এই সরকার গঠিত হয়েছে। ফলে এই সরকার দলীয় সরকার। সে কারণে বলছি দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কখনও সম্ভব হবে না। জামায়াত তো অনেকবার বলেছে ৫ আগস্টের আন্দোলন তাদের পৃষ্ঠপোষকতায় হয়েছে। কিন্তু জনগণকে তারা বুঝতে দেয়নি জামায়াতের নেতৃত্বে আন্দোলন হয়েছে। সব কিছুর মধ্যে তারাই ছিল।’

জি এম কাদের বলেন, ‘নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়নি। আমাদের অনেক নেতাকর্মী এখনও মিথ্যা মামলায় কারাগারে আছেন। অনেকে এখনও পালিয়ে বেড়াচ্ছেন। অনেক এলাকায় নেতাকর্মীদের না আসতে বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনে আমরা বারবার অভিযোগ করেও কোনও প্রতিকার পাচ্ছি না।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জাপার কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগরের সাধারণ সম্পাদক এসএম ইয়াসির ও জেলা আহ্বায়ক আজমল হক লেবু প্রমুখ। তিন দিনের সফরে নিজ সংসদীয় রংপুর-৩ আসনে প্রচার-প্রচারণা শেষে বিকালে ঢাকায় চলে যান জাপার চেয়ারম্যান।

বাতায়ন২৪ডটকম।।মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com