সংবাদ শিরোনাম :
নিজস্ব প্রতিবেদককবি-সাহিত্যিকদের মিলনমেলায় অনুষ্ঠিত ‘কবিতা বাংলাদেশ’ মাসিক সাহিত্যালাপ সুন্দরগঞ্জে পৌরসভার ৬নং ওয়ার্ডে জরাজীর্ণ রাস্তা, বড় দুর্ঘটনার আশঙ্কা মাদ্রাসার শিশু ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষ একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী কাস্টমস এর দূর্নীতিবাজদের ২৪ ঘন্টার মধ্যে অপসারন দাবী ছাউনি ফুটো, বৃষ্টি হলেই রংপুর স্টেশনের প্ল্যাটফর্মে জমে পানি পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু, আহত ২ দুই বছর অনুপস্থিত থেকেও অধ্যক্ষ পদের বেতন পাচ্ছেন আ.লীগ নেতা

১৪ দিনের ছুটিতে যাচ্ছে বেরোবি, খোলা থাকবে হল

রংপুর প্রতিনিধি,বাতায়ন২৪ডটকম

শীতকালীন অবকাশ ও বড়দিন উদযাপন উপলক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ১৪ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময়ে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও আবাসিক হলগুলো খোলা থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার থেকে জানা যায়, ১৮ ডিসেম্বর (বুধবার) থেকে ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) পর্যন্ত ১৪ দিন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে এবং ২২ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ৮ দিন অফিস বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ৩০ ডিসেম্বর (সোমবার) থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস ও ০১ জানুয়ারি বুধবার থেকে ক্লাস পরীক্ষা চালু হবে।

‎ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছুটি কাটাতে গ্রামের বাড়িতে যাওয়া শুরু করেছেন। শিক্ষার্থী কমে যাওয়ায় আবাসিক হলগুলোর ডাইনিং ও ক্যাফেটেরিয়া বন্ধ ঘোষণা করেছেন হল প্রভোস্ট ও ক্যাফেটেরিয়া পরিচালক।
বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com