স্টাফ করেসপন্ডেন্ট।। রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
মূল্যবৃদ্ধির পরেও রংপুরে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘলাইন। বিতরণ অব্যবস্থাপনা গ্রাহকদের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে আরও বহুগুন। মূল্যবৃদ্ধির পর ১০ ভাগহ বেশি সরবরাহের কথা থাকলেও রংপুর বিভাগের পেট্রোল পাম্পগুলো তা পাচ্ছে না। এরইমধ্যে অর্ধেকেরও বেশি পাম্প বন্ধ হয়ে গেছে। যেসব পাম্পে তেল দেয়া হচ্ছে তাতে দীর্ঘ সারি। ৮ থেকে ১০ ঘন্টা পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে। তার ওপর বিতরণে অব্যববস্থাপনা। ফিলিং স্টেশন মালিকদের নেতৃত্বে গড়ে উঠা সিন্ডিকেট লাইন ভেঙ্গে অতিরিক্ত জ্বালানী পছন্দের লোকদের দেয়ায় তৈরি হয়েছে তীব্র অসন্তোষ। ট্যাগ অফিসারদেরও দেখা মেলে না। অধিকাংশে পাম্পেই নেই মজুদ বোর্ড। নেই পর্যাপ্ত পুলিশ। দুপুর ১২ টা থেকে দেয়ার নিয়ম করায় কর্মঘন্টা নিয়ে বিপাকে গ্রাহকরা। পাম্প মালিকরা দেদারছে বোতল জারকিনে দিচ্ছেন তেল। প্রচন্ড ভিরের কারণে ফিলিং স্টেশনগুলো ওজন কম দিলেও প্রশাসন নির্বিকার।
বিভাগীয় কমিশনার কার্যালয়ের তথ্যানুযায়ী রংপুর বিভাগে প্রতিদিন গড়ে ১০ লাখ লিটার ডিজেলের চাহিদা থাকলেও সরবরাহ পাওয়া যাচ্ছে ৯ লাখ লিটার। সোয়া ৫ লাখ লিটার পেট্রোলের চাহিদার বিপরীতে সোয়া ২ লাখ লিটার এবং ২ লাখ ৭৫ হাজার লিটার অকটেনের বিপরীতে ৮৫ হাজার লিটার সরবরাহ পাওয়া যাচ্ছে।##
বাতায়ন২৪ডটকম/মিজানুর রহমান