সংবাদ শিরোনাম :
রংপুরে গণ পরিবহনের ভাড়া পুন নির্ধারন ও দোকান খোলা রাখার সময় বৃদ্ধির দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি মূল্যবৃদ্ধির পরও ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘলাইন দীর্ঘলাইন দিনাজপুর শিক্ষা বোর্ড – প্রথম দিনে অনুপস্থিত ১১৭৮ জন, বহিস্কার এক রংপুরে সিমেন্টের দোকানে ৮৫ লিটার পেট্রোল-ডিজেল মজুদ:  ২০ হাজার টাকা জরিমান মানবিক বিবেচনায় সেই যুব মহিলা লীগ নেত্রীর জামিন সুন্দরগঞ্জে প্রাণিসম্পদভিত্তিক আত্মকর্মসংস্থানে নবীন উদ্যোক্তাদের কর্মশালা, ওষুধ বিতরণ নারী আসনে ১৩ প্রার্থীর নাম প্রকাশ করলো জামায়াত জোট ১২তম প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড (রংপুর অঞ্চল)-এ প্রথম স্থান অর্জন করেছেন কারমাইকেল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নশিন তাবাসসুম। প্রতিটি শিশুকে হামের টিকা খাওয়াতে নগরবাসির সহযোগিতা চাইলেন রংপুর সিটি প্রশাসক – ডন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সম্মিলিত প্রচেষ্টায় সফল করতে হবে — রংপুরের বিভাগীয় কমিশনার
রংপুরে সিমেন্টের দোকানে ৮৫ লিটার পেট্রোল-ডিজেল মজুদ:  ২০ হাজার টাকা জরিমান

রংপুরে সিমেন্টের দোকানে ৮৫ লিটার পেট্রোল-ডিজেল মজুদ:  ২০ হাজার টাকা জরিমান

স্টাফ করেসপন্ডেন্ট।। রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুরে সিমেন্টের দোকানের আড়ালে অবৈধভাবে জ্বালানী তেল মজুদ করায় মাহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও জব্দকৃত জ্বালানী তেল ইউপি মেম্বারের কাছে বিক্রি করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে  মিঠাপুকুরের পায়রাবন্দের বিশ্বনাথপুর মহল্লার মোড়ে স্থাণীয় মাহিদুল ইসলামের মালিকানাধীন জেরিন ট্রেডার্স এবং তার বাড়িতে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান টিম। পরে বাড়ির বিভিন্ন কক্ষ, সিড়ি, খাটের নীচে অভিযান চালিয়ে পাতিল, জারকিন ও ড্রামে মজুদ রাখা ২৫ লিটার পেট্রোল ও ৬০ লিটার ডিজেল জব্দ করে তারা।  অবৈধ মুজদ করে বেশি দামে বিক্রির বিষয়ে মাহিদুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা  করেন ভ্রাম্যমান আদালতের বিচারক কাজী মোঃ শাহান। পরে জব্দকৃত পেট্রোল ও ডিজেল  স্থাণীয়  ইউপি মেম্বার রফিকুল ইসলামের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে ১০ হাজার ২৭৫ টাকাও সরকারি কোষাগারে জমা দেয়ার কথা জানায়  ভ্রাম্যমান আদালত।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যজিষ্ট্রেট কাজী মোঃ শাহান, ওই দোকানি সেখানে অবৈধভাবে জ্বালানী তেল মজুদ করে দ্বিগুন দামে বিক্রি করে আসছিলেন। আমরা তাকে জরিমানা করেছি ও জ্বালানী তেল জব্দ করে বিক্রি করার পর সরকারি কোষাগারে জমা দিয়েছি। তিনি বলেন, জ্বালানী তেল মজুদ ওজনে কম দেয়া এবং বিতরণ ও সরবরাহে অব্যবস্থাপনা ও অনিয়মের বিরুদ্ধে  অভিযান অব্যাহত থাকার কথাও জানান তিনি।

তবে স্থানীয় ছামিউল ইসলাম, আব্দুল হাকিমসহ একাধিক এলাকাবাসি জানান, প্রশাসন জব্দ করে জ্বালানী তেলগুলো মেম্বারের কাছে একবারে বিক্রি করে দিয়েছেন।  যদিও তাকে নির্দেশ দেয়া হয়েছে সরকার নির্ধারিত মূল্যে। কিন্তু উনি যখন বিক্রি করবেন তখন তো প্রশাসন সেখানে থাকবে না। আবার উনি যে বেশি দামে বিক্রি করবেন না, বা আবারও মজুদদারকেই দিবেন না তার কি গ্যারান্টি আছে।

বাতায়ন২৪ডটকম/মিজানুর রহমান

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com