স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম, রংপুর।।
রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন হয়েছে। দিবসটি উপলক্ষ্যে প্রত্যুষে রংপুর পুলিশ লাইন্স মাঠে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। বৃহস্পতিবার ২৬শে মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলিত হয়। এরপর রংপুর কালেক্টরেট সুরভি উদ্যানস্থ শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা করেন। পুষ্পস্তবক অর্পণের পর সকাল ৯ টায় রংপুর শহিদ আবু সাঈদ স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রর্দশন হয়েছে।। ছবিতে দেখুন আজকের অনুষ্ঠান।























ছবিগুলো তুলেছেন আমাদের নিজস্ব আলোকচিত্রী রাশেদ হোসেন রাব্বি।
বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।